সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

অবসরের আগে তামিমের গড়া ১৩ রেকর্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ ১৬৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

তামিম ইকবাল বাংলাদেশের হয়ে আর খেলবেন না। বিষয়টা গেল শুক্রবার রাতে জানিয়েছেন তিনি। 

তামিম অবশ্য অবসরে গেছেন বেশ কিছু রেকর্ড গড়ে। যে রেকর্ডের অনেকগুলো ভাঙা হয়নি এখনও, বাকিগুলো আবার ভাঙা অসম্ভব। 

তামিমের রেকর্ডগুলো এক নজরে দেখে নেওয়া যাক–

১। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের তো বটেই, দ্বিতীয় ইনিংসে ওপেনিং জুটির বিশ্বরেকর্ড তামিম ইকবালের দখলে। ২০১৫ সালে ইমরুল কায়েসের সঙ্গে মিলে ৩১২ রান তুলেছিলেন ওপেনিংয়ে। ১০ বছর পেরিয়ে গেলেও সে রেকর্ড ভাঙেনি এখনও।

২। বাংলাদেশের প্রথম ও একমাত্র ব্যাটার যার নামের পাশে তিন ফরম্যাটেই সেঞ্চুরি আছে। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে সেঞ্চুরি করে এই কীর্তি গড়েন তামিম। 

৩।  আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান করা প্রথম বাংলাদেশি ক্রিকেটার তিনি। তার রান বাংলাদেশের হয়ে ১৫১৯২, বিশ্ব একাদশের হয়ে ৫৭।

৪।  তিন ফরম্যাটে তার সেঞ্চুরি ২৫টি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ এটি, ২০ সেঞ্চুরিও নেই কারও। 

৫। বাংলাদেশের হয়ে ১১৯ বার পঞ্চাশোর্ধ্ব রান করেছেন তামিম, যা বাংলাদেশের সর্বোচ্চ। ১১৪টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস নিয়ে দুইয়ে আছেন সাকিব আল হাসান।

৬। সব ফরম্যাট মিলিয়ে নিদেনপক্ষে ১০০০ রান করাদের মধ্যে তামিমের গড়ই সর্বোচ্চ (৩৫.৪১)

৭। ওয়ানডেতে ৮০০০ রান করেছেন, এমন বাংলাদেশি একজনই আছেন, তিনি তামিম ইকবাল। ২৪৩ ম্যাচ খেলে তিনি করেছেন ৮ হাজার ৩৫৭ রান।

৮। ওয়ানডেতে ছক্কার সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি তামিম ইকবাল। তিনি থেমেছেন ১০৩ ছক্কা নিয়ে। 

৯।  ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান তিনি। ২০০৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১২৯ রানের ইনিংসটা তিনি খেলেছিলেন ১৯ বছর ২ দিন বয়সে।

১০। ওয়ানডেতে টানা পাঁচ ফিফটি করা প্রথম বাংলাদেশি ব্যাটার তামিম ইকবাল। টেস্ট ক্রিকেটেও তিনি গড়েছেন এই রেকর্ড।

১১। ওয়ানডে ক্রিকেটে দুই বার ১৫০ ছাড়ানো ইনিংস আছে, এমন ব্যাটার বাংলাদেশে একজনই আছেন, তিনি তামিম ইকবাল।

১২। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি শূন্য রানের রেকর্ড তামিমের। ৩৬ বার রানের খাতা খোলার আগে আউট হয়েছেন তিনি। 

১৩। ওয়ানডেতে বাংলাদেশের সফলতম অধিনায়ক তামিম ইকবাল। তার অধীনে ৩৭ ম্যাচের মধ্যে তার দল ২১ ম্যাচে জিতেছে। সাফল্যের হার ৬০%।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অবসরের আগে তামিমের গড়া ১৩ রেকর্ড

আপডেট সময় : ০৬:৩৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫