সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

বাংলাদেশের কাছে হার মানল চীনও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ১৭০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

এশিয়ান অনূর্ধ্ব-২১ হকিতে থাইল্যান্ডকে ৭-২ গোলে উড়িয়ে দেওয়ার মাধ্যমে যুব বিশ্বকাপে খেলা আগেই নিশ্চিত হয়েছে বাংলাদেশের। বুধবার (৪ ডিসেম্বর) স্থান নির্ধারণী ম্যাচে চীনকে ৬-৩ গোলে হারিয়ে টুর্নামেন্টে পঞ্চম স্থান অধিকার করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

টুর্নামেন্টে স্বাগতিক ওমানকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। এরপর শক্তিশালী পাকিস্তানের কাছে হারে ৬-০ ব্যবধানে হারের স্বাদ পায় যুবারা। এরপর মালয়েশিয়ার সঙ্গে ২-২ ও চীনের সঙ্গে ১-১ গোলে ড্র করে দল।

গ্রুপ পর্ব শেষে কাল থাইল্যান্ডকে উড়িয়ে আজ চীনের বিপক্ষেও এসেছে জয়। ৬ ম্যাচে ৩ জয়, ২ ড্র ও ১ হার। এই টুর্নামেন্ট থেকে এর চেয়ে বেশি কিছু চাইতে পারত না বাংলাদেশ।

চীনের বিপক্ষে স্থান নির্ধারণী ম্যাচে বিরতির সময় বাংলাদেশ এগিয়ে ছিল ৪-২ গোলে। চীন চেষ্টা করছিল ম্যাচে ফিরতে। কিন্তু শেষ পর্যন্ত ছয় গোল হজম করতে হয়েছে আগের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারানো চীনকে।বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিন গোল করেছেন আমিরুল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের কাছে হার মানল চীনও

আপডেট সময় : ০৩:০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪