সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

তাসকিনের প্রথম ফাইফারে বিধ্বস্ত উইন্ডিজ, বাংলাদেশের লক্ষ্য ৩৩৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ১৩৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিন শেষে ৯ উইকেটে ২৬৯ রান ছিল বাংলাদেশের স্কোরবোর্ডে। হাতে ছিল একটি উইকেট। বাংলাদেশ তখনও পিছিয়ে ১৮১ রানে। সেখান থেকে যে কোনো দলই যতক্ষণ পারে ব্যাটিং করার চেষ্টা করবে।

তবে চতুর্থ দিন সকালেই সবাইকে চমকে দিল বাংলাদেশ। ওই রানে পিছিয়ে থেকেই ইনিংস ঘোষণা করলেন মেহেদি হাসান মিরাজ। ইনিংস ঘোষণার ‘সাহসী’ সিদ্ধান্ত নেওয়ার পর অবশ্য বল হাতে ওয়েস্ট ইন্ডিজকে অল্পতেই গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। 

পেসার তাসকিনের বিধ্বংসী বোলিং তোপে দুই সেশন শেষ হওয়ার আগেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা, ১৫০ রানেই। এদিন টেস্ট ক্যারিয়ারে প্রথম ফাইফারসহ গুণে গুণে ৬টি উইকেট ঝুলিতে পুরেছেন টাইগার পেসার, ৬৪ রানের বিনিময়ে। 

তাসকিন বাদে অধিনায়ক মিরাজ ২টি এবং শরিফুল ও তাইজুল ১টি করে উইকেট শিকার করেন। তাতেই প্রথম ইনিংসে ১৮১ রানে পিছিয়ে থাকা বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৩৩৩ রান।

এদিন নতুন বলে বাংলাদেশকে দ্রুত ব্রেক-থ্রু এনে দেন তাসকিন আহমেদ। প্রথম ইনিংসে ৯৭ রান করা মিকাইল লুইসকে এবার ৮ রানের বেশি করতে দেননি এই ডানহাতি পেসার। তাসকিনের বলে উইকেটকিপার লিটন দাসকে ক্যাচ দিয়েছেন লুইস। রিভিউ নিলেও সফল হননি।

লুইসের পর কিসি কার্টিকেও ফেরান তাসকিন। ডানহাতি এই পেসারের বলে তৃতীয় স্লিপে মাহমুদুল হাসান জয়ের হাতে ক্যাচ দিয়েছের ১ রান করা কার্টি। তাতে ৩৫ রানে ২ উইকেট হারায় উইন্ডিজ।

তাসকিনের পর উইকেট-পার্টিতে যোগ দেন শরিফুল ইসলাম। বাঁহাতি এই পেসার ফিরিয়েছেন ক্রেইগ ব্রাথওয়েটকে। উইন্ডিজ অধিনায়কও স্লিপে জয়ের হাতে ধরা পড়েন। ২৩ রান এসেছে তার ব্যাট থেকে। ফলে ৩৯ রানে ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

এরপর দ্বিতীয় স্পেলে এসে ফের শিকারে মাতেন তাসকিন। একে একে ফেরান কাভেম হজ (১৫), আগের ইনিংসে শতক হাঁকানো জাস্টিন গ্রিভস (২), কেমার রোচ (১২) ও শামার জোসেফকে (৪)। এরমধ্যে জাস্টিন গ্রিভস ও শামার জোসেফকে সরাসরি বোল্ড করেন তাসকিন। সেইসঙ্গে প্রথমবার ফাইফার উদযাপনে মাতেন ও গোটা দলকে মাতান। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তাসকিনের প্রথম ফাইফারে বিধ্বস্ত উইন্ডিজ, বাংলাদেশের লক্ষ্য ৩৩৩

আপডেট সময় : ০৩:৫৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪