সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

অস্ট্রেলিয়াকে ধসিয়ে ২২ বছর পর সিরিজ জয় পাকিস্তানের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪ ১৮৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

সাদা বলে পাকিস্তানের দায়িত্ব নিয়েই বাজিমাত করেছেন মোহাম্মদ রিজওয়ান। অস্ট্রেলিয়ায় তার নেতৃত্বে পাকিস্তান ওয়ানডে সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। শেষ দুই ম্যাচে রিতীমতো অজিদের ধসিয়ে দিয়ে ম্যাচে জয় তুলেছে পাকিস্তান।

অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের এই ওয়ানডে সিরিজ জয়টা এসেছে ২২ বছর পর। সবশেষ ২০০২ সালের জুনে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছিল পাকিস্তান। আর এবার রিজওয়ান নেতৃত্বে এসেই জেতালেন পাকিস্তানকে।

প্রথম ওয়ানডেতে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। এরপর তৃতীয় ম্যাচে এসে আরও শক্তি দেখায় পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহদের বোলিং তোপে মাত্র ৩১.৫ ওভারে ১৪০ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।

যার জবাব দিতে নেমে মাত্র ২ উইকেট খরচায় ২৬.৫ ওভারে লক্ষ্যে পৌঁছায় মোহাম্মদ রিজওয়ানের দল। পাকিস্তানের হয়ে ওপেনার সাইম আইয়ুব করেন ৪২ রান। আব্দুল্লাহ শফিকের ব্যাট থেকে আসে ৩৭ রান। অন্যদিকে বাবর আজম অপরাজিত থাকেন ২৮ রানে। আর অধিনায়ক রিজওয়ানের ব্যাট থেকে আসে ৩০ রান। 

এর আগে, দ্বিতীয় ম্যাচে দাপুটে জয়ে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। যার ফলে শেষ ম্যাচটি পরিণত হয় সিরিজ নির্ধারণী ম্যাচে। অবশ্য এমন ম্যাচেও নিজেদের সেরা একাদশ খেলায়নি অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে বর্ডার গাভাস্কার ট্রফি সামনে রেখে একাদশে এ ম্যাচে পাঁচটি বদল আনে অজিরা। বিশ্রাম দেওয়া হয় সিনিয়র ক্রিকেটারদের।

এমন ম্যাচেও অবশ্য শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। দলীয় ২০ রানে প্রথম উইকেট হারানোর পর দলীয় শত রানের আগে দলটি হারিয়ে বসে ৬ উইকেট। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। ৩১.৫ ওভারে অলআউট হয় মাত্র ১৪০ রানে। যেখানে দলীয় সর্বোচ্চ ৩০ রান আসে শন অ্যাবটের ব্যাট থেকে।

বল হাতে শাহিন আফ্রিদি ও নাসিমের শিকার ৩টি করে উইকেট। দুই উইকেট নিয়েছেন হারিস রউফ। বাকি এক উইকেট পেয়েছেন মোহাম্মদ হাসনাইন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অস্ট্রেলিয়াকে ধসিয়ে ২২ বছর পর সিরিজ জয় পাকিস্তানের

আপডেট সময় : ০৯:৩৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪