সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

বার্সার পর এবার এসি মিলানে বিধ্বস্ত রিয়াল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪ ১২৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

দুঃসময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না রিয়াল মাদ্রিদের। লা লিগায় গত সপ্তাহে ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষ এক হালি গোল হজম করার পর এবার ফের হেরে বসেছে দলটি। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল এসি মিলানের বিপক্ষে হজম করেছে ৩ গোল। ম্যাচ হেরেছে ৩-১ ব্যবধানে।

এদিন সান্তিায়াগো বার্নাব্যুতে রিয়ালের শুরুটা হয়েছিল গোল হজম করে। ম্যাচের ১২ মিনিটের মাথায় মাদ্রিদকে স্তব্ধ করে এগিয়ে যায় মিলান। কর্নার থেকে উড়ে আসা বলকে হেডে জালে জড়িয়ে অতিথিদের এগিয়ে দেন মালিক চিয়াও। পরের মিনিটেই সমতা ফেরার সুযোগ পায় রিয়াল। যদিও সেই সুযোগ কাজে লাগাতে পারেননি এমবাপ্পে ও ভিনিসিয়ুস।

তবে ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি রিয়াল। ব্যালন ডি’অর না পাওয়ার দুঃখ ভুলে রিয়ালকে সমতায় ফেরান ভিনি। রিয়াল সমতায় ফেরে ভিনির পেনাল্টি থেকে করা গোলে।

অবশ্য সেই সুখ মিলিয়ে যায় বিরতিতে যাওয়ার আগেই। ৩৯ মিনিটে দ্বিতীয় দফা পিছিয়ে যায় রিয়াল। রিয়াল গোলরক্ষক আন্দ্রে লুনিন  রাফায়েল লিয়াওয়ের শট ঠেকিয়ে দিলেও দ্বিতীয় প্রচেষ্টায় ঠিকই গোল করে দলকে এগিয়ে দেন আলভারো মোরাতা। ৪৩ মিনিটে বল পেয়ে দারুণ গতিতে মিলানের বক্সের ঢুকে শট নেন এমবাপ্পে। তবে মিলান গোলরক্ষক মাইক মানিয়াঁর দৃঢ়তায় সমতায় ফেরা হয়নি রিয়ালের। পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় রিয়ালকে।

বিরতির পর দুটি পরিবর্তন আনে রিয়াল। অরেলিয়েঁ চুয়ামেনির জায়গায় আসেন ব্রাহিম দিয়াজ এবং ফেদে ভালভের্দের জায়গায় আসেন এদুয়ার্দো কামাভিঙ্গা। দুই পরিবর্তন নিয়ে শুরু থেকেই গোলের জন্য ঝাঁপিয়ে পড়ে রিয়াল। দ্রুত সুযোগও তৈরি করে। তবে তা গোলের জন্য যথেষ্ট ছিল না।

অন্যদিকে একের পর এক প্রতি আক্রমণে রিয়ালকে কাঁপিয়ে দিতে থাকে মিলান। একাধিকবার গোলের খুব কাছে গিয়েও ব্যবধান বাড়াতে পারেনি তারা। তবে ম্যাচ যতই এগোচ্ছিল হতাশা বাড়ছিল রিয়ালের। এমবাপ্পে–ভিনিসিয়ুসদের একের পর এক প্রচেষ্টাও দেখছিল না আলোর মুখ।

রিয়ালের আগ্রাসী ফুটবলে রক্ষণ দুর্বল হয়ে পড়ে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান ৩-১ করেন রেইনডার্স। ম্যাচের ৭৩ মিনিটে হজম করা ওই গোলের পর ৮১ মিনিটে আন্তোনিও রুদিগারের গোল করলেও সেটি বাতিল হয় অফসাইডের কারণে। হতাশ হতে হয় রিয়ালকে। সেই হতাশা আর কাটাতে পারেনি দলটি। ম্যাচ হেরেছে ৩-১ ব্যবধানে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বার্সার পর এবার এসি মিলানে বিধ্বস্ত রিয়াল

আপডেট সময় : ০২:১৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪