সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

রোনালদোর হ্যাটট্রিকের রেকর্ডে ভাগ বসালেন মেসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ২১৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক

ইউরোপীয় ফুটবল মেসি-রোনালদো দ্বৈরথের সেরাটা দেখেছিল। এখম মেসি খেলেন যুক্তরাষ্ট্র, রোনালদো ঘাঁটি গেড়েছেন সৌদি আরবে। তবে তাদের সে মহাকাব্যিক দ্বৈরথ এখনো চলছে। বুধবার (১৬ অক্টোবর) বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৬-০ গোলের জয়ে হ্যাটট্রিক করেছেন মেসি।

আর এই হ্যাটট্রিকের মাধ্যমেই রোনালদোর রেকর্ডে ভাগ বসিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। আর্জেন্টিনার জার্সিতে এটি মেসির দশম হ্যাটট্রিক। এর আগে আন্তর্জাতিক ফুটবলে ১০ হ্যাটট্রিকের রেকর্ড ছিল কেবল রোনালদোর।

২০২১ সালে লুক্সেমবার্গের বিপক্ষে পর্তুগালের ৫-০ গোলের জয়ের ম্যাচে দেশের জার্সিতে দশম হ্যাটট্রিক করেন রোনালদো। ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে সুইডেনের সভেন রিডেলের সর্বোচ্চ হ্যাটট্রিকের রেকর্ড (৯) ভেঙে সেদিন অনন্য উচ্চতায় ওঠেন তিনি। এর তিন বছরের মধ্যে তাকে ছুঁয়ে ফেললেন চিরপ্রতিদ্বন্দ্বী মেসি।

দেশের হয়ে ১০ হ্যাটট্রিকের মাইলফলক ছুঁতে রোনালদোর চেয়ে দুই ম্যাচ কম খেলেছেন মেসি। রোনালদো ১৯১ ম্যাচে দশম হ্যাটট্রিক পেলেও মেসি ১৮৯ ম্যাচেই এই রেকর্ড ছুঁয়েছেন। বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পাশাপাশি দুটি অ্যাসিস্টও করেছেন মেসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রোনালদোর হ্যাটট্রিকের রেকর্ডে ভাগ বসালেন মেসি

আপডেট সময় : ০২:১৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪