সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট চেম্বার অবকমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টাসহ নিজ বাসায় তিন খুন ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের স্পিনারদের সামলানোর প্রস্তুতির জন্য ভারতের অনুশীলনে অশ্বিনের ফটোকপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮৬ বার পড়া হয়েছে

সাকিব–মিরাজ কি ভারত সিরিজেও এমন সাফল্যের হাসি হাসবেন?

খেলা ডেস্ক

হিমাংশু সিং—নামটা কারও কাছেই তেমন পরিচিত নয়। ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার ২১ বছর বয়সী অপরিচিত এই অফ স্পিনারই ভিন্নভাবে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ভারত দলের জন্য ভরসার আরেক নাম।

নাহ্‌, চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য ঘোষণা করা ভারত দলে হিমাংশু নেই। বাংলাদেশের বিপক্ষে ভারতের নির্বাচকেরা স্পিন আক্রমণে অভিজ্ঞতায়ই ভরসা করেছেন। দলে রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবকে।

তাহলে হিমাংশু কীভাবে বাংলাদেশের বিপক্ষে সিরিজে ভারত দলকে সাহায্য করবেন বা তাঁর ওপর কীভাবে ভরসা রাখছে ভারত দল? ভারত সর্বশেষ সাদা বলের সিরিজ খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে, এক মাসেরও বেশি সময় আগে। খেলোয়াড়দের আড়মোড়া ভাঙার জন্য তাই বাংলাদেশ সিরিজের আগে ৬ দিনের একটি অনুশীলন ক্যাম্পের আয়োজন করেছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই।

চেন্নাইয়ে ৬ থেকে ১৮ সেপ্টেম্বরের সেই অনুশীলন ক্যাম্পে ডাকা হয়েছে মুম্বাইয়ের অফ স্পিনার হিমাংশুকে। উদ্দেশ্য একটাই—বাংলাদেশের স্পিনারদের সামলানোর জন্য সিরিজ শুরুর আগে স্পিন বোলিংয়ের বিপক্ষে যতটা সম্ভব প্রস্তুতি নেওয়া!

মুম্বাইয়ের অফ স্পিনার হিমাংশু সিংএক্স

হিমাংশু মুম্বাইয়ের মূল দলে এখনো সুযোগ না পেলেও তাঁকে নিয়ে উচ্ছ্বসিত ভারতের নির্বাচকেরা। বিসিসিআইয়ের একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেছে, ‘অজিত আগারকার এবং তার সহনির্বাচকেরা হিমাংশুর বোলিংয়ে মুগ্ধ।’ হিমাংশুকে অনেকেই বলেন অশ্বিনের ফটোকপি। এটা তাঁর বোলিং অ্যাকশনের কারণে। দুজনের বোলিং অ্যাকশন যে একই রকম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের স্পিনারদের সামলানোর প্রস্তুতির জন্য ভারতের অনুশীলনে অশ্বিনের ফটোকপি

আপডেট সময় : ০৭:৪১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪