সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট চেম্বার অবকমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টাসহ নিজ বাসায় তিন খুন ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

এক মিনিট নীরবতা পালন করে মাঠে ফিরলেন ক্রিকেটাররা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ১৯৯ বার পড়া হয়েছে

অনুশীলন শুরুর আগে শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করেন ক্রিকেটাররা।

ক্রীড়া প্রতিবেদক ঢাকা :

দেশে সহিংস পরিস্থিতির কারণে গত কয়েক দিন বাংলাদেশ ক্রিকেট ছিল ঘরবন্দী। বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফরও পিছিয়ে যায় এতে। তবে ‘এ’ দলের পাকিস্তান সিরিজটি পরিবর্তিত সূচি অনুযায়ী মাঠে গড়াবে ধরে নিয়েই আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ‘এ’ দলের ক্রিকেটাররা অনুশীলনে ফিরেছেন।

আজ সকালে বিসিবির কোচ মিজানুর রহমানের অধীনে ব্যাট-বলের অনুশীলনের আগে ক্রিকেটাররা গত এক মাসে সহিংস পরিস্থিতির কারণে সারা দেশে মারা যাওয়া প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করেন। মুশফিকুর রহিম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, মাহমুদুল হাসান, জাকির হাসানসহ টেস্ট দলের আরও অনেকে উপস্থিত ছিলেন।

শেরেবাংলা স্টেডিয়ামে আজ অনুশীলন শুরু করেছেন ক্রিকেটারেরা:

পূর্বঘোষিত সূচি অনুযায়ী ৬ আগস্ট বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান যাওয়ার কথা ছিল। সেখানে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলার কথা। কিন্তু দেশের পরিস্থিতির কারণে সফরটি পিছিয়ে যায়। মুশফিকদের পাকিস্তান যাওয়ার সম্ভাব্য সূচি ৯ আগস্ট।

এতে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে পরিবর্তন আনতে হচ্ছে। আগের সূচি অনুযায়ী ১০ আগস্ট প্রথম চার দিনের ম্যাচ শুরু হওয়ার কথা, ১৮ আগস্ট দ্বিতীয়টি। এরপর ২৩, ২৫ ও ২৭ আগস্ট তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলার কথা দুই দলের। বাংলাদেশ সময়মতো যেতে না পারায় নতুন করে সফরসূচি সাজাতে হচ্ছে।

দুই ক্রিকেটার মাহমুদুল হাসান ও মেহেদী হাসান মিরাজ। পাশে বিসিবি মিডিয়া বিভাগের কর্মকর্তা জাহিদ চৌধুরী।

‘এ’ দলের ম্যানেজার শরীফুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, ‘আমরা টিকিটের জন্য অপেক্ষা করছি। ৯ তারিখের টিকিটটা হয়ে গেলে সিরিজের ম্যাচগুলোর সূচি নিশ্চিত করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এক মিনিট নীরবতা পালন করে মাঠে ফিরলেন ক্রিকেটাররা

আপডেট সময় : ০৫:৩৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪