সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে ভারতকে পেল বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪ ১৭৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক : অনলাইন সংস্করণ

মালয়েশিয়াকে ১১৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বুধবার শ্রীলংকার ডাম্বুলায় ১৯১ রানের রেকর্ড গড়ে বড় ব্যবধানে জিতে সেমিতে উঠে যায় বাংলাদেশ।

এদিন আগে ব্যাট করে ২ উইকেট ১৯১ রান করে বাংলাদেশ। টার্গেট তাড়ায় ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে ৭৭ রানের বেশি করতে পারেনি মালয়েশিয়া। ১১৪ রানের বিশাল ব্যবধানে জয় পায় নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটি। 

এই জয়ের মধ্য দিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে উঠে গেল বাংলাদেশ নারী দল। শুক্রবার সেমিফাইনালে টুর্নামেন্টের শক্তিশালী দল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

আজ বুধবার নারীদের এশিয়া কাপে রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ২ উইকেটে ১৯১ রানের পাহাড় গড়ে নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটি। টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে এটাই বাংলাদেশ দলের সর্বোচ্চ রানের স্কোর। 

তবে টি-টোয়েন্টি ক্রিকেটে এটা বাংলাদেশ নারী দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। এর আগে ২০১৯ সালে এশিয়ান গেমসে মালদ্বীপের বিপক্ষে নিগার সুলতানা ও ফারজানা হক পিংকির জোড়া সেঞ্চুরিতে ২ উইকেটে ২৫৫ রানের রেকর্ড গড়েছিল বাংলাদেশ।

বুধবার শ্রীলংকার ডাম্বুলায় এশিয়া কাপের চলতি আসরের ১১তম ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালান দুই ওপেনার মুর্শিদা খাতুন ও দিলোয়ারা আক্তার। উদ্বোধনী জুটিতে ৭.৪ ওভারে তারা ৬৫ রান করেন। ২০ বলে চারটি চার আর এক ছক্কায় ৩৩ রান করে ফেরেন ওপেনার দিলোয়ারা আক্তার।

এরপর অধিনায়ক নিগার সুলতানার সঙ্গে ৫৬ বলে ৮৯ রানের জুটি গড়ে ফেরেন আরেক ওপেনার মুর্শিদা খাতুন। তার আগে ৫৯ বলে ১০টি চার আর এক ছক্কার সাহায্যে ৮০ রান করেন তিনি।

১৭তম ওভারের খেলা শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ছিল ২ উইকেটে ১৫৪ রান। এরপর শেষ তিন ওভারে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে স্কোর বোর্ডে আরও ৩৮ রান যোগ করেন নিগার সুলতানা। তিনি ৩৭ বলে ৫টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন।

১২০ বলে ১৯২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি মালয়েশিয়া। ইনিংসের শুরু থেকে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৮ উইকেটে ৭৭ রানে ইনিংস গুটায় মালয়েশিয়া।

দলের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন এলসা হান্টার। এছাড়া ১৫ রান করেন মাহিরাহ ইজ্জাতি ইসমাইল। বাংলাদেশ নারী দলের হয়ে ২ উইকেট নেন নাহিদা আক্তার। একটি করে উইকেট নেন জাহানারা আলম, রাবেয়া খান, রিতু মনি, স্বর্ণ আক্তার ও সাবিকুন নাহার জেসমিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে ভারতকে পেল বাংলাদেশ

আপডেট সময় : ১২:৩৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪