সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

১৮০–২০০ রানের উইকেটে খেলা হলেই আমরা পিছিয়ে যাই: সাকিব 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪ ২০২ বার পড়া হয়েছে

 স্পোর্টস ডেস্ক : অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে বাংলাদেশ যে তিনটি ম্যাচে জয় পেয়েছে, তিনটিই লো স্কোরিং ম্যাচ।এক নেদারল্যান্ডস ম্যাচেই কেবল দেড়শো পার করা স্কোর পায় বাংলাদেশ। ব্যাটিংবান্ধব উইকেট পেয়েও নিজেদের মেলে ধরতে পারছে না বাংলাদেশ ব্যাটসম্যানরা। আর তাতে যারপরনাই হতাশা প্রকাশ করেছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

ভারতের ১৯৬ রানের জবাবে টাইগার ব্যাটসম্যানদের ব্যাটিং দেখে মনে হয়নি, রান তাড়া করতে নেমেছে বাংলাদেশ। অথচ এই উইকেটে সাহসী শট খেলেছে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়ারা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘ব্যাটিংটা আসলেই হতাশাজনক। এটার একটা বড় কারণ হতে পারে ব্যাটসম্যানদের আত্মবিশ্বাসের অভাব। বিশেষ করে এই মাঠে যে দুইটা ম্যাচ খেলেছি, সেখানে ১৭৫–১৮৫ হচ্ছে মোটামুটি স্কোর। সেটার নিচে হলে আসলে কঠিন। সে জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে ছিলাম।’ 

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ করে ১৪০।  আর ভারতের বিপক্ষে লক্ষ্য জানার পরও বাংলাদেশ করতে পারে ১৪৬।  শেষমেশ বাংলাদেশ ম্যাচ হারে ৫০ রানের ব্যবধানে। রান তাড়ায় শুরু থেকে চেষ্টার প্রতিফলনই দেখা যায়নি বাংলাদেশের। এমন ব্যাটিং চিত্র দেখে সমর্থকরাও হতাশ। এটাকে দুঃখজনক বলছেন সাকিব।

সাকিব আরও বলেন, ‘আগের দিন ১৪০ করার পর আজকে ১৪৮ (আসলে ১৪৬) করছি। কিন্তু আগের দিনের পর আজকে আমাদের আরও ভালো অবস্থায় থাকা উচিত ছিল। কারণ, আমরা জানতাম, কোন টার্গেটে ব্যাটিং করছি। আমার মনে হয় আমরা প্রথম থেকেই ওই অবস্থাতে যাইনি, যেখানে আমরা মানুষকে বোঝাতে পারব যে চেষ্টা করছি। এই জায়গাটা আমার কাছে দুঃখজনক।’

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশকে লড়াই করতে দেখা যায় মোটামুটি ১৩০ থেকে ১৫০ রানের ম্যাচে। ১৮০-২০০ রানের ম্যাচে লড়াইও করতে পারে না বাংলাদেশ। বড় রানের ম্যাচে হার মেনে নিয়েই যেন ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।  সাকিবের কথায়ও ফুটে এলো তা।

‘ব্যাটিংয়ের ক্ষেত্রে যখন ফ্ল্যাট উইকেটে খেলা হয়, ১৮০–২০০ রানের উইকেটে খেলা হয়, তখন আমরা পিছিয়ে যাই। আমরা ১৩০, ১৪০ বা ১৫০ রানের খেলাটা ভালো জানি। এ ধরনের খেলা খেলেই আমরা অভ্যস্ত। এটা আমাদের কাছে অনেক পরিচিত।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১৮০–২০০ রানের উইকেটে খেলা হলেই আমরা পিছিয়ে যাই: সাকিব 

আপডেট সময় : ০৩:২৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪