সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

সিলেট গোয়াইনঘাটে অভিযানে ৪ লিস্টার মেশিন ধ্বংস, জরিমানা দেড় লাখ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৮২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটের গোয়াইনঘাটে বালু উত্তোলনের বিরুদ্ধে ৫ ঘণ্টার ঝটিকা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এতে বালু উত্তোলনে ব্যবহৃত চারটি লিস্টার মেশিন ধ্বংস করা হয়েছে। পাশাপাশি তিন ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত গোয়াইনঘাট থেকে বুধিগাঁও হাওর এলাকা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে চারটি লিস্টার মেশিন ঘটনাস্থলেই ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৩ জনকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে এই ধরনের অভিযান ও কঠোর প্রশাসনিক নজরদারি নিয়মিত অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট গোয়াইনঘাটে অভিযানে ৪ লিস্টার মেশিন ধ্বংস, জরিমানা দেড় লাখ

আপডেট সময় : ০৩:২৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬