সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ​মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা: দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের​ শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার সাংবাদিকের কলার ধরে ঘুষি-লাথি, অভিযুক্ত জামায়াত কর্মীরা– এসএমপির ডিবির অভিযান, চোরাইকৃত ৫ সিএনজিসহ গ্রেফতার ২ আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সংবর্ধনা,‘সিলেটের পরিকল্পিত উন্নয়ন ও শিক্ষার আধুনিকায়নে কাজ করব’: কয়েস লোদী মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী, সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সিলেটে বনফুলের সামনে থেকে আটক সুহের সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে হ ত্যা র হুমকি বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস ​সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট: বর্জ্য হবে জ্বালানি​- নগরভবনে মতবিনিময় সভা

শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে সাবেক জেলা প্রশাসক মো. সারওয়ার আলম পাঁচ লাখ টাকা দান করেছেন।

সোমবার (২২ জুন) বিকেলে মাজারের দানবাক্সে জমা হওয়া টাকার সঙ্গে মাজারের সোনালী ব্যাংক অ্যাকাউন্টে জেলা প্রশাসনের ফান্ড থেকে এই টাকা জমা দেন তিনি।

জানা গেছে, সোমবার বিকেলে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে জমা হওয়া ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা মাজারের সোনালী ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হয়। এ সময় সাবেক জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ব্যক্তিগত তহবিল থেকে আরও পাঁচ লাখ টাকা দান করেন। সব মিলিয়ে ওই অ্যাকাউন্টে মোট ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা জমা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব।
তিনি জানান, মাজারের দানবাক্সের টাকার সঙ্গে সাবেক ডিসি ব্যক্তিগতভাবে পাঁচ লাখ টাকা প্রদান করেছেন।

এদিকে দায়িত্ব ছাড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক সংক্ষিপ্ত কিন্তু আবেগময় পোস্ট দেন সারওয়ার আলম। পোস্টে তিনি লেখেন, ‘বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।’

তার এই বিদায়ী বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই মন্তব্যের মাধ্যমে শুভকামনা জানান। দায়িত্ব পালনকালে সিলেটবাসীর সঙ্গে তার আন্তরিক সম্পর্কের প্রতিফলন ঘটেছে বলেও মত দিয়েছেন অনেকে।

প্রশাসন সূত্রে জানা গেছে, সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব ছাড়ার একদিন পর ঢাকার উদ্দেশ্যে রওনা দেন সাবেক জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। মঙ্গলবার দুপুর ১টার দিকে তিনি সিলেটের সরকারি বাসভবন থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যান। পরে দুপুর ২টার দিকে ঢাকাগামী একটি ফ্লাইটে ঢাকা যান তিনি।

জানা গেছে, গতকাল সোমবার বিকেল ৫টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসকের দায়িত্ব হস্তান্তর করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে বিদায়ী আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়। নতুন জেলা প্রশাসক যোগদান না করা পর্যন্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, গত (২১ জুন) রোববার সরকার মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার

আপডেট সময় : ০৪:২০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬