সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ​মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা: দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের​ শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার সাংবাদিকের কলার ধরে ঘুষি-লাথি, অভিযুক্ত জামায়াত কর্মীরা– এসএমপির ডিবির অভিযান, চোরাইকৃত ৫ সিএনজিসহ গ্রেফতার ২ আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সংবর্ধনা,‘সিলেটের পরিকল্পিত উন্নয়ন ও শিক্ষার আধুনিকায়নে কাজ করব’: কয়েস লোদী মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী, সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সিলেটে বনফুলের সামনে থেকে আটক সুহের সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে হ ত্যা র হুমকি বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস ​সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট: বর্জ্য হবে জ্বালানি​- নগরভবনে মতবিনিময় সভা

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন সিলেটের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম।

মঙ্গলবার (২৩ জুন) নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

‘বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন‍্য।

এদিকে প্রশাসন সূত্রে জানা গেছে, আজ দুপুর ১টার দিকে তিনি সিলেটের সরকারি বাসভবন ত্যাগ করে বিমানবন্দরের দিকে রওনা দেন। পরে দুপুর ২টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তার ঢাকায় যাওয়ার কথা রয়েছে।

এর আগে, সোমবার (২২জুন) বিকেল ৫টার দিকে তিনি সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। দায়িত্ব ছাড়ার পর জেলা প্রশাসকের কার্যালয়ে বিদায়ী আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

জানা গেছে, নতুন জেলা প্রশাসক যোগদান না করা পর্যন্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, গত রোববার (২১ জুন) সরকার মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে। আজই তার জনপ্রশাসন সন্ত্রনালয়ে যোগদানের কথা রয়েছে ।

যেভাবে সিলেট ছাড়েন ডিসি সারওয়ার-

সিলেট ছেড়ে গেছেন আলোচিত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। মঙ্গলবার বিকেলে তিনি ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। যাওয়ার আগে তিনি সিলেটবাসীর উদ্দেশ্যে ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দেন। লিখেন- ‘বিদায় সিলেট। ভাল থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।

সূত্র জানায়, সদ্যবিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের নির্ধারিত ফ্লাইট ছিল বেলা ২টা ২০ মিনিটে। কিন্তু ইউএস-বাংলার ফ্লাইটি ছেড়ে যায় বিকেল ৩টায়। সারওয়ার আলম তাঁর পরিবারের সদস্যদের নিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বেলা পৌণে ২টার দিকে।

সারওয়ার আলমের সাথে সহযাত্রী ছিলেন- তাঁর স্ত্রী সানজিদা সারমিন ও দুই শিশুকন্যা আদিফা সারওয়ার ও আরিবা সারওয়ার।

তাকে বিদায় দিতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকী সাহা ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

ফ্লাইট বিলম্ব হওয়ায় সারওয়ার আলম পরিবার নিয়ে এয়ারপোর্টের কনফারেন্স রুমে দুপুরের খাবার গ্রহণ করেন। এরপর ইউএস-বাংলার ফ্লাইটে (বিএস-৫৩৬) তিনি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন।

প্রসঙ্গত, সাদাপাথর লুটকাণ্ডে যখন দেশ তোলপাড় তখন জেলা প্রশাসক হিসেবে তাকে সিলেটে পদায়ন করা হয়। তিনি এসে সাদাপাথর লুট বন্ধে কার্যকর ভ’মিকা রাখেন। এছাড়া নগরীর ফুটপাত থেকে হকার উচ্ছেদ ও ব্যাটারিচালিত রিকশা বন্ধে পুলিশ প্রশাসনের সাথে যুগপৎ ভূমিকা পালন করেন। তার এই উদ্যোগ সিলেটবাসীর কাছে ব্যাপক প্রশংসিত হয়।

কিন্তু সর্বশেষ তিনি সিলেটের দুই ওলি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার পরিচালনায় হস্তক্ষেপ করেন। আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিতে তিনি হযরত শাহজালাল (রহ.) এর মাজারে ৭০০ বছরের পুরনো দানের ডেগ সিলগালা করে জেলা প্রশাসনের দানবাক্স বসান। সারওয়ার আলমের এই উদ্যোগ সিলেটবাসীর একাংশের কাছে প্রশংসিত হলেও অপর একটি অংশ এর সমালোচনায় মুখর হন। দানবাক্স বসানের তিনদিনের মাথায় সিলেট থেকে প্রত্যাহার করে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার আদেশ আসে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

আপডেট সময় : ০৩:৩৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬