সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

সিলেটে এবার ফার্মেসিকে সিলগালা করা হয়েছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৮:২০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ১৩৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটে নগরীর কাজলশাহ রোডে অবস্থিত আল রাইয়ান ফার্মেসিকে সিলগালা করা হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুর ১টার দিকে অভিযান চালিয়ে ফার্মেসিটিকে সিলগালা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জানা গেছে, নগরীর কাজলশাহ রোডে অবস্থিত আল রাইয়ান ফার্মেসিতে অভিযান চলাকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়।

তাছাড়া খুব গুরুত্বপূর্ণ কিছু ইনজেকশন ও ওষুধ সঠিক নিয়মে সঠিক তাপমাত্রায় সংরক্ষন না করার প্রমাণ পায় ভোক্তা অধিকার।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, এসময় ফার্মেসি কর্তৃপক্ষ ভোক্তা কর্মকর্তাদের উপর চড়াও হওয়ার চেষ্টা করে।

অভিযানের এক পর্যায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা ফার্মেসিটিকে সিলগালা করতে এবং কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না, তার কারণ দর্শাতে নোটিশ জারি করেছেন।

সিলগালার বিষয়টি তাৎক্ষনিক কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ মিয়া।

চড়াও হওয়ার বিষয়টি স্বীকার না করলেও তিনি জানিয়েছেন, ওই ফার্মেসির ফার্মাসিস্ট অন্যান্য ফার্মেসির লোকজনকে জড়ো করে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি অনৈতিক কাজের অভিযোগে সিলেট নগরীর বিভিন্ন আবাসিক হোটেল সিলগালা করা হয়েছে। তবে ফার্মেসি বা অন্যকেনো প্রতিষ্ঠান সিলগালার খবর তেমন একটা শোনা যায়নি। আল রাইয়ান সিলগালার খবরে নগরীর ওষুধ ব্যবসায়ীদের মধ্যে চলছে তুমুল আলোচনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে এবার ফার্মেসিকে সিলগালা করা হয়েছে

আপডেট সময় : ০১:৫৮:২০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬