সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

মে দিবসের র‌্যালি ও আলোচনায় সিসিক প্রশাসক শ্রমিকদের সকল সমস্যার সমাধান হবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০২:১৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ১৮১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে শ্রমিকদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, শ্রমিকদের বহুবিধ সমস্যা রয়েছে এবং বর্তমান গণতান্ত্রিক সরকার এসব সমস্যা সমাধানে কাজ করছে। শ্রম সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থাও এ বিষয়ে সক্রিয় ভূমিকা রাখছে। সম্মিলিত প্রচেষ্টায় অচিরেই শ্রমিকদের সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শুক্রবার (১ মে) সকালে সিলেট সিটি কর্পোরেশন কর্মচারী সংসদ আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিসিক প্রশাসক আরও বলেন, সিটি কর্পোরেশনের কর্মচারীদের অনেক সমস্যাই দীর্ঘদিনের। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

আমরা সবাই মিলে ধাপে ধাপে এসব সমস্যার সমাধানে কাজ করব। সুন্দর ও বাসযোগ্য নগর গঠনে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, “পরিচ্ছন্ন ও আধুনিক নগর গড়তে সিটি কর্পোরেশনের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য কর্মচারীসহ সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। আপনারা সরকার ও সিটি কর্পোরেশনকে সহযোগিতা করুন। আমরা সবাই মিলে নগরবাসীর জন্য একটি সুন্দর নগর উপহার দিতে পারব।”

র‌্যালি ও আলোচনা সভায় সিসিক কর্মচারী সংসদের সভাপতি আব্দুল বাছিত, সাধারণ সম্পাদক মো. আখতার সিদ্দিকী বাবলু, সহ-সাধারণ সম্পাদক কবির উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. মাসুক মিয়া, ক্রীড়া সম্পাদক বিপ্লব কুমারসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন শাখার কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মে দিবসের র‌্যালি ও আলোচনায় সিসিক প্রশাসক শ্রমিকদের সকল সমস্যার সমাধান হবে

আপডেট সময় : ০১:০২:১৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬