ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান যেসব কারণে এই গরমে দই খাওয়া জরুরি কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী তেল ছাড়াই ১২০ কিমি. গেল রতনের ‘বাইক’ এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল উদ্দিন ভূঁইয়া হবিগঞ্জ মাধবপুরে জায়গা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ৫ সিলেট জৈন্তাপুরে বিপুল পরিমাণ মাদক জব্দ, আটক ১ হবিগঞ্জ বনবিভাগের অভিযানে পাচার করা আকাশমনি কাঠ জব্দ সিলেট রবিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

হবিগঞ্জ মাধবপুরে জায়গা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৭:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৩ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এখতিয়ারপুর গ্রামে জায়গা-সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন।

গতকাল শুক্রবার বিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মৃত ইয়াকুব আলীর পুত্র ও আদাঐর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়াহিদ মিয়ার সঙ্গে মৃত ছান্দ আলীর পুত্র কালু মিয়ার দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিরোধ ও মামলা চলছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার বিকেলে উভয় পক্ষের লোকজন মুখোমুখি হলে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে ওয়াহিদ মিয়া (৩০), তার মা রাবেয়া বেগম (৬০), কদ্দুছ মিয়ার পুত্র রিয়াদ মিয়া (১৮), কদ্দুছ মিয়ার স্ত্রী শাহানা বেগম (৩৫) এবং ফেরদৌস মিয়ার স্ত্রী শাহিনুর (৩০) আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ বিষয়ে মাধবপুর থানার পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জ মাধবপুরে জায়গা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ৫

আপডেট সময় : ০১:১৭:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬