সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

আদালতে ভোগান্তি কমানো এবং জামিন নামা প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে হবিগঞ্জ জেলায় ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে কর্মশালা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার বিকালে জেলা আইনজীবী সহকারি সমিতির প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে জেলা ও দায়রা জজ মোহা. বজলুর রহমান এর উদ্বোধন করেন।

আইনজীবী সহকারি সমিতির সভাপতি আব্দুল মোতাকাব্বির রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র পালের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক কাকঁন দে, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ম এর বিচার মোহাম্মদ মমিনুল হাসান, ২য় আদালতের বিচারক ফাতিমা ইমরোজ ক্ষনিকা, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুর্শিদ আহম্মেদ, শিশু ও ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনালের বিচারক মোঃ আক্তার হোসেন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অপরাজিতা দাশ, আইনজীবী সমিতির সভাপতি মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, সাধারণ সম্পাদক মাসুদ করিম আখঞ্জি তাপস, সিনিয়র সদস্য এডভোকেট মোঃ এনামুল হক সেলিম। টিওটিই বেইল্ড বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের প্রশিক্ষক বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শাফি উল্লাহ প্রশিক্ষক হিসেবে ছিলেন। এ ছাড়াও আইনজীবী সহকারি সমিতির পক্ষে বক্তব্য রাখেন কাজী আব্দুল কাইয়ূম, নির্ধন দাশ, আব্দুর রেজ্জাক, আরাধন দাশ, মাসুক চৌধুরী, সুভাষ সূত্রধর, তপন দাশ প্রমুখ।

জানা যায়, প্রচলিত পদ্ধতিতে জামিননামা প্রস্তুত ও দাখিল করতে আইনজীবী, তাদের সহকারী এবং আদালতের সংশ্লিষ্টদের বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়। এতে সময়ক্ষেপণের পাশাপাশি বিচারপ্রার্থী ও সংশ্লিষ্টদের নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয়। ডিজিটাল জামিননামা চালু হলে এ প্রক্রিয়া অনেকটা সহজ ও দ্রুত হবে।

নতুন এ ব্যবস্থায় জামিননামা প্রস্তুত, দাখিল ও সংশ্লিষ্ট কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করার সুযোগ তৈরি হবে। এতে কাগজপত্রের ব্যবহার কমার পাশাপাশি তথ্য সংরক্ষণ ও যাচাইয়ের ক্ষেত্রেও সুবিধা হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

অনুষ্ঠানে জানানো হয়, ডিজিটাল জামিননামা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আইনজীবী, তাদের সহকারী এবং আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে পর্যায়ক্রমে এ কার্যক্রম পুরোপুরি চালু করা হবে।

এ ছাড়াও আইনজীবী ও বিচারক আইডি থাকবে। যার মাধ্যমেই জামিননামা অনলাইনে দাখিল করা হবে। এতে করে আদালত এবং কারাগারে বিভিন্ন ভোগান্তি কমে যাবে। অচিরেই অনলাইনে জামিননামা দাখিল কার্যক্রম শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ

আপডেট সময় : ০১:৫৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬