সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় জনতা পার্টির উদ্যোগে ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালন আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদক, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ- স্বরাষ্ট্রমন্ত্রীর প্রধানমন্ত্রীকে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট জেলা শাখার ধন্যবাদ জ্ঞাপন সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন, বর্তমানে দল ও সরকারের সামনে উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই প্রধান- মন্ত্রী মুক্তাদির সিলেটের বিজিবি সেক্টর সদর দপ্তরে, মব সংস্কৃতি দমনে সরকার কঠোর: স্বরাষ্ট্রমন্ত্রী মৌলভীবাজার শ্রীমঙ্গলে চা শ্রমিকদের র‍্যালিতে হামলা সিলেটে হাম পরিস্থিতি অবনতি,গত ২৪ ঘণ্টায় ভর্তি ১৫৪,মৃত্যু ২ সিলেট নগরীর জিন্দাবাজার ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ ডার্বি থেকে ছিনতাই হামজা চৌধুরী

মৌলভীবাজার শ্রীমঙ্গলে চা শ্রমিকদের র‍্যালিতে হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি :

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকায় উন্নীত করার দাবিতে একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ থেকে ১২ জন আন্দোলনকারী শ্রমিক আহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা শহরের লেবার হাউস ও চৌমুহনা চত্বর এলাকায় এই সংঘাতের সূত্রপাত হয়।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে মানববন্ধন শেষে একটি র‍্যালি নিয়ে লেবার হাউসের দিকে যাচ্ছিলেন আন্দোলনরত শ্রমিকরা। তাঁদের অভিযোগ, পূর্বঘোষিত ও শান্তিপূর্ণ এই কর্মসূচিতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের একটি পক্ষ অতর্কিত হামলা চালায়।

আন্দোলনকারী চা শ্রমিক নেত্রী গীতা রানী কানু জানান, প্রশাসনের অনুমতি নিয়েই তাঁদের র‍্যালিটি নির্ধারিত গন্তব্যে যাওয়ার পথে চা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে পৌঁছালে ব্যানার ছিনিয়ে নেওয়া হয় এবং তাদের ওপর হামলা চালানো হয়। এটি তাদের ওপর চালানো দ্বিতীয় দফার হামলা বলে অভিযোগ করেন তিনি।

আরেক আন্দোলনকারী নেতা আকাশ দোষাদ অভিযোগ করেন, কর্মসূচি শেষে ফেরার সময় চা শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক পরেশ কালিন্দি ও বালিশিরা ভ্যালীর সভাপতি বিজয় হাজরার নেতৃত্বে একদল ব্যক্তি তাদের ওপর চড়াও হন। এ সময় আন্দোলনকারীদের ধরে এনে লেবার হাউসের গেটের সামনে বেধড়ক মারধর করা হয়। হামলায় আহতদের মধ্যে জনক লাল দেশোয়ারা, রাধা মোহন নুনিয়া ও গীতা রানী কানুকে গুরুতর অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে চা শ্রমিক নেতা পরেশ কালিন্দি দাবি করেন, মানববন্ধন শেষে একটি পক্ষ লেবার হাউস অফিসে ঢুকে ভাঙচুর ও গালিগালাজ করে। পরে তাদের লোকজন ধাওয়া দিলে ওই পক্ষ পালিয়ে যায়। পুলিশের সামনে কাউকে ধরে এনে মারধরের অভিযোগও সঠিক নয় বলে দাবি করেন তিনি।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে ভিন্ন চিত্র দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, আন্দোলনকারীরা কার্যালয়ের ভেতরে প্রবেশ না করে রাস্তার অপর পাশে চলে যাওয়ার সময় চা শ্রমিক নেতাদের কয়েকজন দৌড়ে গিয়ে তাদের ধরে ফেলেন এবং পুলিশের উপস্থিতিতেই ব্যানার ছিঁড়ে মারধর শুরু করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নিপেন পালের মুঠোফোনে  কল করা হলেও তিনি রিসিভ করেননি।

ঘটনার বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মানববন্ধন শেষে লেবার অফিসের উদ্দেশে যাওয়ার পথে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির প্রাথমিক তথ্য পাওয়া গেছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং বিস্তারিত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মৌলভীবাজার শ্রীমঙ্গলে চা শ্রমিকদের র‍্যালিতে হামলা

আপডেট সময় : ০৮:৫৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬