সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট সফর উপলক্ষে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের প্রস্তুতি চলছে। সফরকে কেন্দ্র করে হযরত শাহজালাল (রহ.) মাজারে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) চলমান উন্নয়ন ও সংস্কারকাজের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শন করেছেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে হযরত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিসিক প্রশাসক বলেন, রাষ্ট্রপতি আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট সফর করবেন। সফরকালে তিনি হযরত শাহজালাল (রহ.) মাজার ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন। এ উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, হযরত শাহজালাল (রহ.) মাজারের উন্নয়ন ও সংস্কারকাজে সিলেট সিটি করপোরেশন সবসময় গুরুত্ব দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এখানে ছয়তলা বিশিষ্ট ভবন নির্মাণ করা হয়েছে। পাশাপাশি মহিলা ইবাদতখানা নির্মাণ, কবরস্থানের বাউন্ডারি নির্মাণ ও পুকুর খননসহ বিভিন্ন উন্নয়নকাজ করা হয়েছে। বর্তমানে মাজার এলাকায় একটি বড় প্রকল্পের কাজও চলমান রয়েছে।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, মহামান্য রাষ্ট্রপতি যেহেতু হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতে আসবেন, তাই প্রস্তুতির সর্বশেষ অবস্থা সরেজমিনে দেখতে এসেছি। এর আগে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছিল—কোন কোন কাজ সম্পন্ন করতে হবে এবং কীভাবে প্রস্তুতি নিতে হবে। আজকের পরিদর্শনের মাধ্যমে সেসব কাজের অগ্রগতি ও সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করা হয়েছে।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে সিলেটবাসী প্রস্তুত রয়েছে। তাঁর সিলেট সফরকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। একই সঙ্গে আমি সিলেটবাসীর প্রতি আহ্বান জানাই, আপনারা ঐতিহাসিক এই সফরকে স্বাগত জানাতে এগিয়ে আসুন।

এ সময় সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক পাটোয়ারী, উপসহকারী প্রকৌশলী দেবব্রত তালুকদার, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগামী ১৫ সেপ্টেম্বর সকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরে আসবেন। সফরকালে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন। বিকেলে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবন প্রাঙ্গণে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি

আপডেট সময় : ১২:০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬