সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা সিলেটে সংস্কার ও মেরামতের জন্য বিভিন্ন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা সিলেট সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ মালিকরা গ্যাসের চাপ স্বাভাবিক ও হয়রানি বন্ধের দাবি জানান শাবিপ্রবিতে  সাস্ট রিসার্চ সোসাইটির সভাপতি তামিম, সম্পাদক সিনজা সিলেট রাষ্ট্রপতির আগমনে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের নেতৃত্বে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো আনুষ্ঠানিকভাবে মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, বিভিন্ন সময়ে সিলেট মহানগর এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন সংক্রান্ত সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে ডিবি-সাইবার ক্রাইম ইউনিট ও GenieA টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘদিন অভিযান পরিচালনা করে মোবাইল ফোনগুলো উদ্ধার করে। পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং মোবাইল ফোন উদ্ধারকারী দলের আন্তরিক প্রচেষ্টায় মহানগরের ছয়টি থানার আওতাধীন এলাকার মোট ৫১০ জিডিগুলো পর্যালোচনা করে ৫২টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে।

এদিকে, ব্যবহৃত মোবাইল ফোন বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস কেনার ক্ষেত্রে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এসএমপি পুলিশ জানায়, পুরোনো ইলেকট্রনিক ডিভাইস কেনাবেচার সময় অবশ্যই বিক্রেতার পরিচয় ও বৈধ কাগজপত্র যাচাই করতে হবে। পাশাপাশি ক্রয়ের রসিদ বা মেমো সংরক্ষণ এবং ডিভাইসের বক্সে উল্লেখিত IMEI নম্বরের সঙ্গে মোবাইল সেটের IMEI নম্বর মিলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া রাস্তাঘাটে, অপরিচিত ব্যক্তির কাছ থেকে কিংবা অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুকে অস্বাভাবিক কম দামে মোবাইল বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস কেনা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। এ ধরনের ডিভাইস চোরাই বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার আশঙ্কা থাকে, যা ক্রেতাকে আইনি জটিলতায় ফেলতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

আপডেট সময় : ০২:২৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬