সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, কারণ কী? ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশ সিলেটে আরও একজনের প্রাণ হানি পরীমণির বিরুদ্ধে গ্রে প্তা রি পরোয়ানা সিলেটে ৫ বছরে সব রাস্তা পাকাকরণের আশ্বাস – সিসিক প্রশাসক সিলেট জৈন্তাপুরে ৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ৩ সিলেট ৪১ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসকনগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না

সিলেট বিভাগের তিন জেলায় র‌্যাবের নিত্যপ্রয়োজনীয় পন্যের উপর অভিযান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ১৫৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট বিভাগের তিন জেলায় র‌্যাব-৯ একযোগে অভিযান চালিয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে কোন সিন্ডিকেট যাতে অতিরিক্ত মুনাফা আদায় করতে না পারে সে লক্ষ্যে অভিযান পরিচালিত হয়েছে। 

শনিবার বিভাগের সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জের বিভিন্ন বাজারে প্রশাসনের সহযোগিতায় র‌্যাব-৯ এর বিভিন্ন দল এ অভিযান চালায়। 

সিলেট জেলা প্রশাসনের সহযোগিতায় একটি যৌথ অভিযানিক দল নগরের কালিঘাটে অভিযান চালায়। এসময় আমিন ব্রাদার্সেও ৩টি গোডাউন পরিদর্শন করে অবৈধভাবে তেল মজুদ করার কারণে প্রথমবারের মতো সতর্ক করা হয়। 

র‌্যাব-৯ এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ, ৫৫ বিজিবি ব্যাটালিয়ন ও হবিগঞ্জ জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নবীগঞ্জ থানাধীন চৌধুরী বাজারে অভিযান পরিচালনা করে পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় রঞ্জু নামের এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়াও র‌্যাব-৯ এর সিপিসি-৩, শান্তিগঞ্জ আর্মি ক্যাম্প ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের যৌথ আভিযানিক দল সুনামগঞ্জ জেলার সদর থানাধীন মধ্যবাজারস্থ সুরমা মার্কেটে অভিযান পরিচালনা করে ভোজ্য তেল সরবরাহে বিঘ্ন ঘটাতে সহায়তা করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় শফিক ট্রেডার্স, সুনামগঞ্জ’কে ২০,০০০/- টাকা জরিমানা করা হয়। 

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট বিভাগের তিন জেলায় র‌্যাবের নিত্যপ্রয়োজনীয় পন্যের উপর অভিযান

আপডেট সময় : ১০:০৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬