সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩৫১ জন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি মহোদয় ৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন সিলেটে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ,এ দেশে কখনোই ফ্যাসিবাদ ফিরে আসবে না – কাইয়ুম চৌধুরী সিলেট (ডিবি)‘র অভিযানে ৫হাজার পিচ ইয়াবা, ২ লক্ষ ২০ হাজার টাকাসহ গ্রেফতার ২ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজি এ সাক্ষাত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সম্পন্ন জুলাই ২০২৬ খ্রি. মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সিলেট মেট্রোপলিটন পুলিশের আগস্ট ২০২৬ খ্রি. মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

সিলেটে পেট্রোল পাম্পে হামলা,সকল পেট্রোল পাম্প কর্মবিরতি ও ধর্মঘটের ডাক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ১০৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটে একের পর এক পেট্রোল পাম্পে হামলা, হুমকি ও হেনস্থার ঘটনা ঘটছে। এর  প্রতিবাদে প্রতীকী ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় শাখা।  ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার বেলা ২টা পর্যন্ত সিলেট বিভাগের সকল পেট্রোল পাম্পে প্রতীকী কর্মবিরতি ও ধর্মঘট পালন করা হবে।

সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম ও সাধারণ সম্পাদক হুমায়ূন আহমদ এক বিবৃতিতে জানান, সোমবার সন্ধ্যায় সিলেট নগরীর চৌকিদেখিস্থ উত্তরা পেট্রোলিয়ামে লাইনে দাঁড়িয়ে জ্বালানী সংগ্রহ করার অনুরোধ করায় কতিপয় উশৃঙ্খল বখাটে তরুণ পাম্পের বিক্রয়কর্মী মিঠু গোয়ালাকে (২২) মারধর করে গুরুতর আহত করে। 

 নেতৃবৃন্দ বলেন, এ ঘটনাটি বিচ্ছিন্ন নয়। সোমবার শ্রীমঙ্গলের একটি রিফুয়েলিং স্টেশনে এবং রবিবার রাতে সিলেট শহরের আরেকটি রিফুয়েলিং স্টেশনে একইভাবে কর্মচারীদের উপর হামলা, হেনস্থা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেছে। এতে পেট্রোলপাম্পের কর্মচারীরা চরম অনিরাপত্তার মধ্যে দায়িত্ব পালন করতে হচ্ছে। 

বিবৃতিতে বলা হয়, জ্বালানী সরবরাহ স্বাভাবিক রাখতে একদিকে মালিক-শ্রমিক রাত-দিন পরিশ্রম করছেন। এছাড়া সংশ্লিষ্ট মহলের সাথে আলোচনা ও সমন্বয় করে সিলেটে জ্বালানী সরবরাহ বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে। এই অবস্থায় পেট্রোল পাম্পের কর্মচারীদের  উপর হামলার ঘটনা খুবই ন্যাক্কারজনক। 

এই অবস্থায় রিফুয়েলিং স্টেশন ও কর্মরত শ্রমিক-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় শাখা প্রতীকী ধর্মঘট তথা কর্মবিরতির ডাক দিয়েছে। মঙ্গলবার বেলা ২টা পর্যন্ত এ ধর্মঘট চলবে। 

এছাড়া সংগঠনের পক্ষ থেকে ৫ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো-

১.    পেট্রোল পাম্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

২.    হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

৩.    বিপিসি আরোপিত অযৌক্তিক দৈনিক কোটা পদ্ধতি অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

৪.    স্বাভাবিক, বাস্তবসম্মত ও কার্যকর জ্বালানী বিপণন ব্যবস্থা পুনর্বহাল করতে হবে।

৫.    সিলেট অঞ্চলে জ্বালানী সরবরাহ স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় অতিরিক্ত সরবরাহ নিশ্চিত করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে পেট্রোল পাম্পে হামলা,সকল পেট্রোল পাম্প কর্মবিরতি ও ধর্মঘটের ডাক

আপডেট সময় : ০৯:৩২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬