সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

জল্পনা-কল্পনার প্রধানমন্ত্রী হচ্ছেন সিলেটি ‘দামান্দ’ তারেক রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে এককভাবে সরকার গঠনের এখতিয়ার নিশ্চিত করেছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি।রাজনৈতিক নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভোটের লড়াই মধ্যে দিয়ে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। যার ফলে প্রধানমন্ত্রী সিলেটি দামান্দ তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া অনেকটা নিশ্চিত।

অপরদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী দল হিসাবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সংসদে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। বৃহস্পতিবার দেশের ইতিহাসে এক অভূতপূর্ব উৎসবমুখর নির্বাচন প্রত্যক্ষ করেন কোটি কোটি ভোটার। যেখানে গড়ে ভোট প্রদানের হার ছিল ৬২ শতাংশ। সংঘাত-সহিংসতার নানা পূর্বাভাসকে ভুল প্রমাণ করে দেশব্যাপী একদিনে অনেকটা ঈদ উৎসবের মেজাজে বহুলপ্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৮টি আসনে বিএনপির প্রার্থী জয়লাভ করেছে।
এদিকে, সিলেটি দামান্দ তারেক রহমানকে দেয়া কথা রেখে বিভাগের ভোটাররা। বিভাগে বিএনপিকে জয়লাভ করার জন্য তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবের সাথে ধানের শীষ প্রতীকে ভোটাররা ভোট দিয়ে বিজয় করেছেন।

জানা যায়, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান সিলেটের দক্ষিণ সুরমার প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর মেয়ে। প্রথম মুসলমান ব্যারিস্টার, নিখিল ভারত আইন পরিষদের সদস্য ও আসাম কংগ্রেসের প্রেসিডেন্ট আহমেদ আলী খানের নাতনী জুবাইদা রহমান। মাহবুব আলী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে নৌবাহিনীর প্রধান ছিলেন। হুসেইন মুহম্মদ এরশাদের সরকারের সময়ে তিনি মন্ত্রীর দায়িত্ব পালন করেন। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী জুবাইদা রহমানের চাচা। ১৯৯৪ সালে তারেক রহমানের সঙ্গে জুবাইদা রহমানের বিয়ে হয়।

অপর দিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোট জয়লাভ করেছে ৭১টি আসনে। জয়ের পথে এগিয়ে আছে আরও কয়েকটি আসনে। তবে এসব ফলাফলের বিষয়ে নির্বাচন কমিশন থেকে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জল্পনা-কল্পনার প্রধানমন্ত্রী হচ্ছেন সিলেটি ‘দামান্দ’ তারেক রহমান

আপডেট সময় : ০৯:৪৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬