সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ সিলেট দক্ষিণ সুরমার লালাবাজারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ সিলেটে স্বামী উপপরিচালক ক্ষমতার কেন্দ্রে স্ত্রী! জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী মাধবপুর ডিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার সিলেটে হামের উপসর্গে মৃত্যু ৩ সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার হবিগঞ্জ মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ সিলেটে কাজ করতে সিটি কর্পোরেশনের এক কর্মচারী বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, আহত ২

শিশুদের হাতে স্মার্টফোন বাড়াচ্ছে যেসব ঝুঁকি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ১৫৪ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক :

স্মার্টফোন এখন শুধু বড়দের নয়, ছোটদের হাতে হাতেও পৌঁছে গেছে। অনেক শিশুই পড়াশোনা, যোগাযোগ বা বিনোদনের জন্য খুব কম বয়সেই ব্যক্তিগত ফোন পেয়ে যায়।

তবে সাম্প্রতিক এক গবেষণা বলছে, ১৩ বছর বয়সের আগে শিশুকে ফোন দেওয়া স্বাস্থ্য ঝুঁকি বাড়াতে পারে। এতে ঘুমের সমস্যা, অতিরিক্ত ওজন ও বিষণ্নতার সম্ভাবনা থাকে।

গবেষক র‍্যান বারজিলে এবং তার দল যুক্তরাষ্ট্রের ২১টি অঞ্চলের প্রায় সাড়ে দশ হাজার শিশুর তথ্য বিশ্লেষণ করেছেন। তারা দেখেছেন, যারা ১২ বছর বয়সে ফোন পেয়েছে, তাদের ঘুমের সমস্যা ৬০% বেশি এবং স্থূলতার ঝুঁকি ৪০% বেশি। ১৩ বছর হওয়ার পর যারা ফোন ব্যবহার শুরু করেছে, তাদের মানসিক স্বাস্থ্য সমস্যার ঝুঁকি তুলনামূলকভাবে কম হয়েছে।

গবেষকরা উল্লেখ করেছেন, বয়ঃসন্ধির শুরুতে ফোন থাকা সরাসরি বিষণ্নতা, স্থূলতা ও ঘুমের ব্যাঘাতের সঙ্গে যুক্ত। তাই শিশুদের সুরক্ষার জন্য নীতিমালা বা আইন প্রণয়নের সুপারিশ করা হয়েছে।

বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া ১৬ বছরের কম শিশুদের জন্য টিকটক, ইনস্টাগ্রামসহ সব সামাজিক মাধ্যম নিষিদ্ধ করেছে। যুক্তরাষ্ট্রের কিছু রাজ্যও শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করেছে।

একই সময়ে, টিকটক মার্কিন অংশীদারদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে, যাতে কোম্পানিটির কার্যক্রম যুক্তরাষ্ট্রে চালু রাখা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শিশুদের হাতে স্মার্টফোন বাড়াচ্ছে যেসব ঝুঁকি

আপডেট সময় : ০৪:১৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬