সংবাদ শিরোনাম ::
সিলেট পুলিশ সুপার- শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৪৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ২৬২ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে শহীদদের স্মরণে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ করেন সিলেট পুলিশ সুপার।
রবিবার ১৪/১২/২০২৫ খ্রিঃ সকাল ০৯.০০ ঘটিকায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে শহীদদের স্মরণে নগরীর চৌহাট্টস্থ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ করেন সিলেট জেলার পুলিশ সুপার জনাব কাজী আখতার উল আলম।
শহিদ বুদ্ধিজীবী দিবস দিবসটি উদযাপন উপলক্ষে সকালে যথাযোগ্য মর্যাদায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের পাশে বুদ্ধিজীবী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও পরবর্তীতে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন পুলিশ সুপার।


























