সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের সাবেক দুই ওসি বাধ্যতামূলক অবসরে সিলেটে ময়লার স্তুপে পাওয়া খণ্ডিত পায়ের পাতা নিয়ে আতঙ্ক সিলেট চেম্বার অবকমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টাসহ নিজ বাসায় তিন খুন ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ

ট্রলারসহ ভারতীয় জলসীমায় আটক ২৮ বাংলাদেশি জেলে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলীয় এলাকা থেকে দুটি বাংলাদেশি মাছধরা ট্রলার আটক করেছে। আটক করা হয়েছে মোট ২৮ জন বাংলাদেশি জেলেকে। তারা দুটি ট্রলারে প্রায় ১৫ দিন ধরে সমুদ্রে ভাসছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত রবিবার রাতে ‘এফ বি আল্লাহ মালিক’ নামের একটি বাংলাদেশি ট্রলার ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ করে। এরপর ট্রলারের জেলেদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং নথিপত্র যাচাইয়ের পর তাদের আটক করা হয়। পরে ওই ২৮ জন জেলেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, আটক জেলেরা সুস্থ আছেন।

এছাড়া, অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার এচেরলা মণ্ডলের মোসাভানিপেটা উপকূলের কাছে আরও ১৩ জন বাংলাদেশি জেলেকে আটক করেছে শ্রীকাকুলাম উপকূলরক্ষী বাহিনী। প্রাথমিক তদন্তে জানা গেছে, বাংলাদেশি ভোলা জেলার এই ১৩ জেলে সমুদ্রে মাছ ধরতে গিয়ে খারাপ আবহাওয়ার কারণে ভুলবশত ভারতীয় জলসীমায় প্রবেশ করেন।

রোববার স্থানীয় জেলেরা তাদের ট্রলার দেখে এবং তাদের কাছে সাহায্য চাওয়ার পর বাংলাদেশি জেলেদের উদ্ধার করেন। স্থানীয়রা তাদের খাবার, পানি ও ওষুধ দেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ পরে তাদের ভাষা ও পোশাক দেখে বাংলাদেশি হিসেবে শনাক্ত করে। জানা গেছে, তারা প্রায় ১৫ দিন ধরে সমুদ্রে ভাসছিলেন।

পরে উপকূলরক্ষী বাহিনী তাদের আটক করে কলিঙ্গপত্তনম থানায় হস্তান্তর করে। ভারতীয় জলসীমায় অবৈধ প্রবেশের জন্য তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটক হওয়া জেলেরা সবাই ভোলা জেলার বাসিন্দা।

কলিঙ্গপত্তনম মেরিন সার্কেল ইন্সপেক্টর বি. প্রসাদ রাও বলেন, ‘আমরা জানতে পেরেছি যে, ট্রলারটি কারিগরি ত্রুটির কারণে আন্তর্জাতিক সমুদ্রসীমা অতিক্রম করেছিল।’

তিনি আরও জানান, খাদ্যাভাবের কারণে আটক জেলেরা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন, তবে তাদের যথাযথ চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ট্রলারসহ ভারতীয় জলসীমায় আটক ২৮ বাংলাদেশি জেলে

আপডেট সময় : ০৫:১৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫