সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

সিলেটের কোম্পানীগঞ্জে শাহআরেফিন টিলায় অভিযান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৬:১১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহআরেফিন টিলায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন ঠেকাতে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এ অভিযানে পাথর উত্তোলনের সঙ্গে জড়িত একজনকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি- কালাম হোসেন (৩৯)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ছনবাড়ী গ্রামের শামসুদ্দিনের ছেলে। অভিযান চলাকালে অবৈধ পাথর উত্তোলনে ব্যবহৃত প্রায় ৫০০ ফুট পাইপ, ২টি ট্রলি ও ৫টি মেশিন ধ্বংস করে টাস্কফোর্স।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

শাহআরপিন টিলায় টাস্কফোর্সের এ অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার বলেন, ‘অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়েছে। অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ লুটকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের কোম্পানীগঞ্জে শাহআরেফিন টিলায় অভিযান

আপডেট সময় : ০২:০৬:১১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫