সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

বেগম জিয়ার চিকিৎসার খবর নিতে ঢাকায় আরিফুল হক চৌধুরী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৬:৫০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছুটে গেলেন বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

শনিবার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর উপজেলায় পূর্ব নির্ধারিত নির্বাচনী প্রোগ্রাম বাতিল করে বিকেলে সিলেট থেকে বিশেষ ফ্লাইটে ঢাকায় যান আরিফুল হক চৌধুরী। সেখানে তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন এবং বেগম জিয়ার চিকিৎসার খোঁজ খবর নিয়ে আলোচনা করেন।

বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন’র সাথে সাক্ষাৎ করেন এবং চিকিৎসার সর্বশেষ অবস্থার খোঁজ খবর নেন।

ডা. জাহিদ এসময় আরিফুল হক চৌধুরীকে জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তার বিদেশে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেয়নি। বোর্ডের পরামর্শ ছাড়া এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।

তিনি বলেন, লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

প্রেস বিজ্ঞপ্তিতে আরিফুল হক চৌধুরী বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে জাতিকে ঐক্যবদ্ধ করতে হলে খালেদা জিয়ার উপস্থিতি খুবই প্রয়োজন। রাজনীতি, দল-মত, মতাদর্শ সব কিছুর ঊর্ধ্বে তিনি সবার কাছে সম্মানিত রাজনৈতিক অভিভাবক। তার দিক নির্দেশনা ঐক্যবদ্ধ করতে জাতির জন্য খুবই প্রয়োজন। দল-মত দেশী-বিদেশী বাংলাদেশী সবাই তার জন্য দোয়া করছেন। আমি আমার সিলেট বাসীর কাছে আমার দেশমাতার জন্য প্রাণ খুলে দোয়ার করার জন্য আহবান জানাচ্ছি। তিনি যেন দ্রুত সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। রাজনীতি, দল ও দেশের জন্য তাঁর সুস্থ্যতা খুব প্রয়োজন। আল্লাহ পাক যেন আমার নেত্রীকে দীর্ঘায়ু, সুস্থ্যতা দান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বেগম জিয়ার চিকিৎসার খবর নিতে ঢাকায় আরিফুল হক চৌধুরী

আপডেট সময় : ১২:৫৬:৫০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫