সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

আজ বিশ্ব পুরুষ দিবস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১০:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ১৯২ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক

আজ আন্তর্জাতিক পুরুষ দিবস। বিশ্বজুড়ে প্রতি বছর ১৯ নভেম্বর নানা আয়োজনের মধ্য দিয়ে এ দিনটি উদযাপন করা হয়। মূলত পরিবার, সমাজ ও পৃথিবীতে পুরুষদের ইতিবাচক অবদানকে সম্মান জানাতেই এই বিশেষ দিবসের প্রচলন।

এই দিনে পুরুষ জীবনের নানামুখী দিককে গুরুত্ব দেওয়া হয়। পুরুষ ও ছেলে শিশুদের স্বাস্থ্য, লিঙ্গসমতা, ইতিবাচক পুরুষ রোল মডেল তুলে ধরা এবং পুরুষের বিরুদ্ধে নানা বৈষম্যের বিষয়গুলো আলোচনায় আসে।

১৯৬০-এর দশকেই পুরুষদের জন্য একটি আলাদা দিবস প্রস্তাবের সূচনা হয়। পরে ১৯৬৯ সালে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন উল্লেখ করে যে ২৩ ফেব্রুয়ারি পুরুষ দিবস হিসেবে পালনের আগ্রহ দেখা গেছে। তবে ১৯২২ সাল থেকে সোভিয়েত ইউনিয়নে এই দিনটি ‘রেড আর্মি অ্যান্ড নেভি ডে’ হিসেবে উদযাপিত হতো, যা মূলত সৈনিকদের সাহস ও ত্যাগকে শ্রদ্ধা জানানোর দিন ছিল। তাই এটি আন্তর্জাতিক পুরুষ দিবস হিসেবে গৃহীত হয়নি।

শেষ পর্যন্ত ১৯৯৯ সালে ত্রিনিদাদ ও টোবাগোর ড. জেরোম টিলাকসিংহ আন্তর্জাতিক পুরুষ দিবস প্রতিষ্ঠা করেন। তিনি তার বাবার জন্মদিন এবং একই দিনে দেশের ফুটবল দলের একটি বড় অর্জনের স্মৃতিকে সম্মান জানিয়ে ১৯ নভেম্বর তারিখটি নির্বাচন করেন।

বর্তমানে অনেক দেশে পুরুষ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়। গণমাধ্যম ও সামাজিক মাধ্যমেও ব্যাপক আলোচনা থাকে। সামগ্রিকভাবে প্রত্যাশা থাকে—পুরুষেরাও যেন জীবনে প্রয়োজনীয় যত্ন, নিরাপত্তা ও স্বীকৃতি পায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আজ বিশ্ব পুরুষ দিবস

আপডেট সময় : ০৩:১০:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫