সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে- সিসিক প্রশাসক অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির কুড়িগ্রামে জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ হবিগঞ্জ মাধবপুরে একটি আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ ১০ আটক সিলেট ওসমানীর কর্মরত চিকিৎসকরা নিয়ম মানছেন না , উপস্থিত হওয়া ও প্রস্থানের ক্ষেত্রে কঠোর নির্দেশনা জারি সিলেটে ৭০টি নৌকার বিরুদ্ধে ব্যবস্থা প্রশাসনের সিলেটে সার বিক্রির প্রতিষ্ঠানকে ৫০ হাজর টাকা জরিমানা সিলেট নগর খাসদবীর থেকে অজগর ও দুধরাজ উদ্ধার সিলেটে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৫, যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ৩৯ সিলেটে ট্রিপল মার্ডারের সংবাদ সম্মেলন করে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা ও খুনের সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি-

অভিনয় ছেড়ে ব্যবসায় সফল, বছরে আয় ৫৫ কোটি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ১৮৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :

অভিনয় থেকে দূরে সরে ব্যবসা করে সফল অভিনেত্রী রিয়া চক্রবর্তী। বছরে আয় করছেন ৫৫ কোটি টাক। 

২০২০ সালের জুনে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর কঠোর সমালোচনা ও নানা অভিযোগে ধকল এসেছিল রিয়ার জীবনে। দীর্ঘসময় আইনি লড়াইয়ের পর সব অভিযোগ থেকে মুক্তি পান তিনি। তবে বলিউডে ফিরে কাজ করার বদলে নতুন পথে হাঁটার সিদ্ধান্ত নেন রিয়া। মন দেন ব্যবসায়। মাত্র এক বছরেই তার আয় দাঁড়িয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ কোটি টাকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পোশাকের ব্র্যান্ড ‘চ্যাপ্টার ২ ড্রিপ’ নিয়ে খোলামেলা কথা বলেন রিয়া। অভিযোগমুক্ত হওয়ার পরে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন বলেই ব্র্যান্ডের নাম রেখেছেন এমন। তার দাবি, এক বছরের মধ্যেই ব্র্যান্ডটি ৪০ কোটি রুপির ব্যবসা করেছে।

পোশাক ব্যবসার পাশাপাশি নিজের পডকাস্টও চালান রিয়া। সেখানে এরই মধ্যেই হাজির হয়েছেন অনেক তারকা। এই পডকাস্টের মাধ্যমেও ব্র্যান্ডের প্রচার করেছেন তিনি। জানা গেছে, তার ব্র্যান্ডে ডেনিম প্যান্টের দাম ৫৫০০ রুপি, সাদা টি-শার্ট ২২৯০ রুপি এবং কো-অর্ড সেটের দাম প্রায় ৭৯৯০ রুপি।

ব্যবসায় এভাবে প্রতিষ্ঠা পাওয়ার গল্পটিও শেয়ার করেন রিয়া। জানান, সুশান্তের ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। তখনই ঠিক করেন নিজস্ব পোশাকব্র্যান্ড গড়ে তোলার। মধ্যবিত্ত ক্রেতাদের লক্ষ্য করে ২০২৪ সালের আগস্টে অনলাইন স্টোর চালু করেন। পাশাপাশি মুম্বইয়ের বান্দ্রায় খুলেন শোরুম। এরপর মাত্র এক বছরেই ৪০ রুপি রুপি আয়-রিয়ার। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অভিনয় ছেড়ে ব্যবসায় সফল, বছরে আয় ৫৫ কোটি

আপডেট সময় : ০১:৪৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫