সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে- সিসিক প্রশাসক অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির কুড়িগ্রামে জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ হবিগঞ্জ মাধবপুরে একটি আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ ১০ আটক সিলেট ওসমানীর কর্মরত চিকিৎসকরা নিয়ম মানছেন না , উপস্থিত হওয়া ও প্রস্থানের ক্ষেত্রে কঠোর নির্দেশনা জারি সিলেটে ৭০টি নৌকার বিরুদ্ধে ব্যবস্থা প্রশাসনের সিলেটে সার বিক্রির প্রতিষ্ঠানকে ৫০ হাজর টাকা জরিমানা সিলেট নগর খাসদবীর থেকে অজগর ও দুধরাজ উদ্ধার সিলেটে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৫, যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ৩৯ সিলেটে ট্রিপল মার্ডারের সংবাদ সম্মেলন করে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা ও খুনের সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি-

সিলেট ওসমানীর কর্মরত চিকিৎসকরা নিয়ম মানছেন না , উপস্থিত হওয়া ও প্রস্থানের ক্ষেত্রে কঠোর নির্দেশনা জারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :   

নিয়ম মানছেন না ওসমানীর ডাক্তররা। এতে সমস্যা হচ্ছে রোগীদের। বিষয়টি নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন হাসপাতালের পরিচালক।

সিলেট বিভাগের মানুষের জন্য সরকারি চিকিৎসা সেবার বৃহত্তম প্রতিষ্ঠান সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালে কর্মরত চিকিৎসকরা উপস্থিত হওয়া ও প্রস্থানের ক্ষেত্রে সরকারি বিধি মানছেন না। তাই তাদের সতর্ক করে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এই নির্দেশনা জারি করেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির।

নির্দেশনায় বলা হয়েছে, চিকিৎসকদের প্রতিদিন সকাল আটটায় হাজির এবং দুপুর আড়াইটায় প্রস্থানের নিয়মটি কঠোরভাবে অনুসরণ করতে হবে।

এক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতি অনুসরণ করতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, উপস্থিত ও প্রস্থানের তথ্য পর্যালোচনার পর অসঙ্গতি পরিলক্ষিত হয়েছে। সকাল সাড়ে ৯টার পর বহির্বিভাগে উপস্থিতির হার মাত্র ৪৮ ভাগ ও অন্তঃর্বিভাগে উপস্থিতির হার মাত্র ৬৫ ভাগ।

প্রস্থানের ক্ষেত্রে দুপুর আড়াইটার আগে বহির্বিভাগের হার ৯৬ ভাগ। অন্তঃর্বিভাগে এ হার ৯০ ভাগ। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, এটি প্রাথমিক সতর্কীকরণ। এরপরও যদি উপস্থিত ও প্রস্থানের ক্ষেত্রে অনিয়ম পরিলক্ষিত হয় তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট ওসমানীর কর্মরত চিকিৎসকরা নিয়ম মানছেন না , উপস্থিত হওয়া ও প্রস্থানের ক্ষেত্রে কঠোর নির্দেশনা জারি

আপডেট সময় : ০২:০৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬