জাতীয় জনতা পার্টির উদ্যোগে ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালন
- আপডেট সময় : ০৩:০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী উদযাপন করেছেন পার্টির জাতীয় কমিটি ও সিলেট বিভাগ,জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিঃ মঙ্গলবার, জাতীয় জনতা পার্টির প্রয়াত চেয়ারম্যান সাবেক সংসদ এডভোকেট মোঃ নুরুল ইসলাম খানের সূযোগ্য পূত্র সূূপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবি,জাতীয় জনতা পার্টির বর্তমান চেয়ারম্যান এডভোকেট তাহমিনুল ইসলাম খানের নেতৃত্বে ১ সেপ্টেম্বর মঙ্গলবার বাদ যোহর এমএজি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে হযরত শাহজালাল রহঃ মাজার প্রাঙ্গণে ওসমানীর সমাধীতে পূস্পস্তবক অর্পণ, জিয়ারত ও মাজার মাসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযুদ্ধা কাজী গোলাম মর্তুজা,জনতা পার্টির প্রতিষ্ঠাতা সদস্য, গণদাবী পরিষদের সভাপতি অধ্যাপক শফিকুর রহমান, সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও সিলেট জেলা কমিটির সভাপতি প্রবীণ সাংবাদিক আকলিছ আহমদ চৌধুরী, সহ সভাপতি অবঃপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেলওয়ার হোসেন খান, সিলেট মহানগর কমিটির সভাপতি মোঃ শফিকুর রহমান,সিলেট জেলা কমিটির সহ সভাপতি প্রফেসর আব্দুল মুহিত, সেলিম আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বকুল, সাংস্কৃতিক সম্পাদক তুহিন আহমদ খান, দপ্তর সম্পাদক কিরণ দেব নাথ,সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক সাংবদিক ফারুক আহমদ চৌধুরী, আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সাংবাদিক জাকারিয়া তালুকদার, ইউছুফ শেলু,আব্দুল ওয়াদুদ,এম এ জি ওসমানীর গাড়ি চালক বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মহানগর দপ্তর সম্পাদক আব্দুর রহিম, আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তাকারী সংস্থার সিলেট আঞ্চলিক কমিটির সভাপতি আবু সাঈদ সবুজ, সহ সভাপতি জাবেদ হোসেন, সংগঠনিক সম্পদক সুহেল আহমদ, যুগ্ম সম্পাদক সুমন শিকদার ও আমির হোসেন, দপ্তর সম্পাদক কামরুল আহমদ প্রমুখ।
দোয়া পরিচালনা করেন মাওলানা আবু ইউসুফ চৌধুরী, হাফিজ আব্দুস সালাম,
জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান, সিলেট জজ কোর্ট ও সুপ্রীম কোর্টের এডভোকেট তাহমিনুল ইসলাম খান দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বলেন, জেনারেল ওসমানী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের দায়িত্ব পালনের মাধ্যমে জাতিকে সংগঠিত করে স্বাধীনতার মহান বিজয়ের নেতৃত্ব দিয়েছিলেন। তার সূদক্ষ্য রণকৌশলে দেশ মাত্র নয় মাসে স্বাধীনতা লাভ করে। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি মুক্তিযুদ্ধের সর্রবাধিনায়, বঙ্গবীর, জেনারেল মহাম্মদ আতাউল গণী ওসমানী সহ সকল সেক্টর কামান্ডার, মুক্তিযুদ্ধা ও মুক্তিযুদ্ধের শহীদ এবং গণতন্ত্র রক্ষায় আত্মোৎসর্গকারী সকল শহীদদেরকে।
তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, দেশের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি বিশেষ মনোযোগ দেওয়া জরুরি। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র ও উন্নয়ন কোনোটিই টিকবে না। আমরা উদ্বিগ্ন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানের মান অবনতির পথে রয়েছে, যেখানে শিক্ষার চেয়ে রাজনৈতিক প্রভাব বিস্তারকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।দেশ ব্যাপী বিদ্যুৎ বিভ্রাট, তেল গ্যাসের মূল্যবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য জনগনের নাগালের বাইরে চলে গেছে,শিশু ধর্ষণ, বলাতকার বেড়ে গেছে এসব বিষয়ে প্রতিকারের জন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। বঙ্গবীর ওসমানীর স্বপ্নকে বাস্তবায়ন করে শিক্ষার মান উন্নয়ন ও রাজনৈতিক প্রভাব হ্রাস করাই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার পথ। জাতীয় জনতা পার্টি বিশ্বাস করে, বঙ্গবীর ওসমানীর স্বপ্ন ছিল সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা। তাই নির্বাচন এলাকাভিত্তিক হতে হবে ব্যক্তির ইমেজের ভিত্তিতে, যাতে যোগ্য ও সৎ প্রার্থীরা নির্বাচিত হন। তারা সংসদে গিয়ে নিজ নিজ দল বেছে নেবেন। এ ব্যবস্থায় মনোনয়ন বাণিজ্য ও দুর্নীতিবাজদের দৌরাত্ম্য বন্ধ হবে, বড় দলের অযাচিত প্রভাব কমবে এবং গণতন্ত্র জনগণের প্রকৃত অধিকারভিত্তিক হবে।
তিনি বিগত নির্বাচনে জাতীয় জনতা পার্টিকে নিবন্ধন না দিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করতে না দেয়ায় কড়া প্রতিবাদ জানান।আগামীতে জাতীয় জনতা পার্টির নিবন্ধন দিয়ে সকল নির্বাচনে দলকে অংশ গ্রহনের সুযোগ দেয়ার দাবী জানান তিনি।
















