সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে- সিসিক প্রশাসক অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির কুড়িগ্রামে জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ হবিগঞ্জ মাধবপুরে একটি আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ ১০ আটক সিলেট ওসমানীর কর্মরত চিকিৎসকরা নিয়ম মানছেন না , উপস্থিত হওয়া ও প্রস্থানের ক্ষেত্রে কঠোর নির্দেশনা জারি সিলেটে ৭০টি নৌকার বিরুদ্ধে ব্যবস্থা প্রশাসনের সিলেটে সার বিক্রির প্রতিষ্ঠানকে ৫০ হাজর টাকা জরিমানা সিলেট নগর খাসদবীর থেকে অজগর ও দুধরাজ উদ্ধার সিলেটে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৫, যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ৩৯ সিলেটে ট্রিপল মার্ডারের সংবাদ সম্মেলন করে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা ও খুনের সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি-

যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে- সিসিক প্রশাসক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :         

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিসিকের বর্ধিত ওয়ার্ডগুলো দীর্ঘদিন ধরে নানা দিক থেকে অবহেলিত। এসব এলাকার মানুষের জীবনমান উন্নয়নে পর্যায়ক্রমে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।                  

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডের উলাকিপাড়ায় সড়ক উন্নয়ন ও ড্রেন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, নগরীর বর্ধিত এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এরই মধ্যে ৪২ নম্বর ওয়ার্ডে প্রায় ১৫ কোটি টাকার বিভিন্ন উন্নয়নকাজ শুরু হয়েছে। এর অংশ হিসেবে উলাকিপাড়ায় সড়ক ও ড্রেন নির্মাণে প্রায় সাড়ে তিন কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, বর্ধিত এলাকার বাসিন্দাদের সেবা গ্রহণের পথ সহজ করতে কদমতলী এলাকায় সিসিকের অঞ্চল-৫ কার্যালয় স্থাপন করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় নাগরিক সেবা পেতে এ কার্যালয় ব্যবহারের আহ্বান জানান তিনি।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিটি কর্পোরেশনের উন্নয়ন কর্মকাণ্ডের বড় একটি অংশ নিজস্ব আয়ের ওপর নির্ভরশীল। কিন্তু সিসিকের নিজস্ব আয় তুলনামূলক কম। এর মধ্যে সিটি কর্পোরেশনের সীমানা সম্প্রসারণ করা হলেও বর্ধিত এলাকা থেকে এখনও ট্যাক্স আদায় কার্যক্রম পুরোপুরি শুরু করা সম্ভব হয়নি। ফলে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দের মাধ্যমে বর্ধিত ওয়ার্ডগুলোতে উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, উন্নয়ন শুধু মূল নগর এলাকায় সীমাবদ্ধ রাখলে হবে না। বর্ধিত এলাকার মানুষের জীবনমান উন্নয়নেও সমান গুরুত্ব দিতে হবে। পর্যায়ক্রমে এসব এলাকার সড়ক, ড্রেন ও অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন করা হবে।

পরে সিসিক প্রশাসক ফলক উন্মোচনের মাধ্যমে সড়ক উন্নয়ন ও ড্রেন নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় এলাকাবাসী উন্নয়নকাজ শুরু হওয়ায় সিসিক প্রশাসককে ধন্যবাদ জানান। তারা বলেন, দীর্ঘদিন ধরে উলাকিপাড়া নানা সমস্যায় জর্জরিত ছিল। এলাকার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন না হওয়ায় বর্ষা মৌসুমে বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হতো। নতুন প্রকল্প বাস্তবায়ন হলে এ দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করেন তারা।

অনুষ্ঠানে বক্তব্য দেন সিসিকের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৫) নূসরাত লায়লা নীরা, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম সিদ্দিকী, মোগলাবাজার থানা বিএনপির আহ্বায়ক আবুল হাসনাত, সদস্য সচিব জামাল আহমদ, সাবেক মেম্বার গিয়াস উদ্দিন, ইউনিয়ন বিএনপির সহসভাপতি সুমন শিকদার, মহানগর যুবদলের সহসভাপতি নজরুল ইসলাম ও বিএনপি নেতা সেলিম আহমদসহ অনেকে।

এ সময় সিসিকের নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খান, সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য, উপসহকারী প্রকৌশলী দেবব্রত তালুকদার ও খায়রুল ইসলাম অপু, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে সিসিক প্রশাসক উলাকিপাড়ায় ভরাট হয়ে যাওয়া একটি খালের খননকাজ পরিদর্শন করেন। এ সময় তিনি খননকাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। সংশ্লিষ্টরা জানান, খালটি পুনরুদ্ধার করা হলে এলাকার জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে- সিসিক প্রশাসক

আপডেট সময় : ০২:৪৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬