সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে- সিসিক প্রশাসক অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির কুড়িগ্রামে জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ হবিগঞ্জ মাধবপুরে একটি আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ ১০ আটক সিলেট ওসমানীর কর্মরত চিকিৎসকরা নিয়ম মানছেন না , উপস্থিত হওয়া ও প্রস্থানের ক্ষেত্রে কঠোর নির্দেশনা জারি সিলেটে ৭০টি নৌকার বিরুদ্ধে ব্যবস্থা প্রশাসনের সিলেটে সার বিক্রির প্রতিষ্ঠানকে ৫০ হাজর টাকা জরিমানা সিলেট নগর খাসদবীর থেকে অজগর ও দুধরাজ উদ্ধার সিলেটে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৫, যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ৩৯ সিলেটে ট্রিপল মার্ডারের সংবাদ সম্মেলন করে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা ও খুনের সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি-

সিলেট নগর খাসদবীর থেকে অজগর ও দুধরাজ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :   

সিলেট নগর থেকে ছয়ফুট লম্বা একটি অজগর ও উপকন্ঠ এলাকা থেকে একটি দুধরাজ সাপ উদ্ধার করা হয়েছে। দু’একদিনের মধ্যে সাপ দুটি সিলেট বনবিভাগের আওতাধীন জুড়ি রেঞ্জের লাঠিটিলায় অবমুক্ত করা হবে বলে জানিয়েছে উদ্ধারকারী দল ‘ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’।

বুধবার বিকেলে নগরের খাসদবীর থেকে অজগর ও উপকন্ঠের সাহেববাজার ছালিয়া এলাকা থেকে দুধরাজ সাপটি উদ্ধার করা হয়।

জানা গেছে, খাবারের সন্ধানে অজগরটি পার্শ্ববর্তী চা বাগান থেকে সিলেট নগরের খাসদবীর এলাকায় আসে। কয়েকদিন ধরে এলাকার বিভিন্ন স্থানে সাপটিকে দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয়রা ‘ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর সঙ্গে যোগাযোগ করেন। ওই টিমের পরামর্শে এলাকার ঝোপঝাড় পরিস্কারের পর বুধবার অজগরটির সন্ধান পাওয়া যায়। পরে টিমের সদস্য নোমান হোসাইন প্রায় ছয়ফুট লম্বা অজগর সাপটি ধরেন।

এদিকে, একইদিন শহরের উপকন্ঠ সালুটিকর ছালিয়া এলাকার একটি বসতবাড়ির গোয়ালঘরের পাশ থেকে প্রায় ৫ ফুট লম্বা তামাটে মাথা দুধরাজ সাপ উদ্ধার করা হয়। নোমান হোসাইন জানান, সাপটি গোয়ালঘরের পাশে মাটির গর্তে অবস্থান করছিল। পরে সাপটি উদ্ধার করা হয়।
 
এ ব্যাপারে ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর সিলেট জেলা প্রতিনিধি জানান, উদ্ধারকৃত সাপ দুটি সুস্থ আছে। বন বিভাগের সঙ্গে সমন্বয় করে সাপ দুটি কোন অভয়ারণ্যে অবমুক্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট নগর খাসদবীর থেকে অজগর ও দুধরাজ উদ্ধার

আপডেট সময় : ০১:৩৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬