সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

ফেটে যাওয়া ঠোঁট যেসব টোটকায় হবে নরম ও মসৃণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক :

শীত আসতে দেরি নেই। দরজায় কড়া নাড়ছে। শীতের শুরুতেই ঠোঁট ফেটে যাওয়ার উপক্রম শুরুও হয়েছে। খুব তাড়াতাড়ি ঠোঁটের চামড়া শুষ্ক হয়ে যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে বাতাসে আর্দ্রতা। আদ্রতা কমতে থাকলে, ঠোঁট তার স্বাভাবিক নমনীয়তা হারিয়ে ফেলে। 

তখনই ঠোঁটের ত্বক শুষ্ক হয়ে উঠতে শুরু করে। তাই ঠোঁটের যত্ন নিতে হবে নিয়ম মেনে। ত্বকের পরিচর্যার পাশাপাশি ঠোঁটের যত্ন না নিলে শীতের সময়ে তা আরও শুষ্ক হয়ে যায়। ফলে ঠোঁটের উপরের পাতলা চামড়া উঠে গিয়ে রক্ত বেরোতে থাকে। বারবার জিভ দিয়ে ঠোঁট চাটার কারণে ঠোঁটের কোণাতেও চিড় ধরে। হাসতে কিংবা কথা বলতে কিংবা কিছু খেতে গেলেও ব্যথা করে ঠোঁট।

ঠোঁট ফাটার সমস্যা নিয়ে যারা ভুগছেন, তাদের কিছু উপায় জেনে রাখা জরুরি—

এক চামচ ঘিয়ের সঙ্গে এক চামচ নারিকেল তেল মিশিয়ে সেই মিশ্রণ রাতে শোবার আগে ভালো করে ঠোঁটে মালিশ করে নিন। এতে ঠোঁটের স্বাভাবিক আর্দ্রতা ফিরে আসবে এবং ঠোঁট পেলব হয়ে উঠবে।

মধুর সঙ্গে তিলের তেল মিশিয়ে রাখুন। রাতে এই মিশ্রণ ঠোঁটে মেখে তার পর ঘুমাতে যান। এতেও আপনার ফাটা ঠোঁটের সমস্যা থেকে চিরতরে মুক্তি মিলবে।

আধাকাপ দুধে ৫-৬টি গোলাপের পাপড়ি সারারাত ভিজিয়ে রাখুন। এরপর সকালে দুধ থেকে পাপড়ি ছেঁকে নিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি ঠোঁটে লাগিয়ে মিনিট  ১৫ রেখে দিন। প্রতি রাতে এই রুটিন মেনে চললে ঠোঁট আর্দ্র থাকবে।

এক চামচ অ্যালোভেরা জেল এবং এক চামচ মধু একসঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগান। ১৫ মিনিটের জন্য রেখে দিন। তার পর অল্প ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। শীতে অ্যালোভেরা ও মধু উভয়ই ঠোঁটকে আর্দ্র করে তোলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফেটে যাওয়া ঠোঁট যেসব টোটকায় হবে নরম ও মসৃণ

আপডেট সময় : ০২:৫২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫