সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ট্রাফিক সপ্তাহ-২০২৬ এর সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য সিলেট মহানগরীর সর্বস্তরের নাগরিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন ডিসি সারওয়ারকে পদায়ন করল সরকার সিলেটে ভারী বর্ষণ, সুরমা ও কুশিয়ারার ১২ দশমিক ০২ মিটার উচ্চতায় পানি বাড়ছে সিলেটের দুই মাজারে প্রশাসনিক হস্তক্ষেপ, নতুন দানবাক্স স্থাপন ও পূর্বের ডেগ ও দানবাক্স সিলগালা সিলেটে ভারতের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ঢলের কারণে তলিয়ে গেছে পর্যটনকেন্দ্র, সাময়িকভাবে বন্ধের ঘোষণা সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা 

সিলেটে ভারতীয় মহিষসহ পিকআপ জব্দ- আটক১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট থেকে জাফলংগামী আঞ্চলিক মহাসড়কের কাটাগাং এলাকায় তামাবিল হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে চারটি অবৈধ ভারতীয় মহিষসহ একটি রেজিস্ট্রেশনবিহীন ডিআই পিকআপ জব্দ করেছে। রবিবার (২৬ অক্টোবর) ভোররাত আনুমানিক সাড়ে তিনটার দিকে এই অভিযান পরিচালিত হয়। 

অভিযানে নেতৃত্ব দেন তামাবিল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হক। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে  তল্লাশির সময় পিকআপের ভেতর থেকে চারটি ভারতীয়  মহিষ উদ্ধার করা হয়। জব্দ কৃত চারটি মহিষের আনুমানিক বাজারমূল্য  মূল্য প্রায় ছয় লক্ষ টাকা। পিকআপটি জব্দ করা হয় এবং চালক কামাল হোসেন (২৫), পিতা নুরুল হক, গ্রাম হেমুদতপাড়া, জৈন্তাপুর, আটক করা হয়।

এবিষয়ে তামাবিল হাইওয়ে থানা অফিসার ইনচার্জ,মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, আমাদের লক্ষ্য সর্বদা সীমান্ত চোরাচালান ও অবৈধ পণ্য প্রবেশ প্রতিরোধ করা। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযান প্রমাণ করে, হাইওয়ে পুলিশ সততা, পেশাদারিত্ব ও দায়িত্বের সঙ্গে দেশের সুরক্ষা নিশ্চিত করতে প্রতিনিয়ত প্রস্তুত। তিনি জানান, আটককৃত মহিষ ও পিকআপ জব্দ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

হাইওয়ে থানার এই তৎপরতা শুধু সীমান্ত নিরাপত্তা নয়, সাধারণ জনগণের স্বার্থ রক্ষায়ও দৃষ্টান্ত স্থাপন করেছে। স্থানীয়রা পুলিশের দ্রুত ও কার্যকর পদক্ষেপকে প্রশংসা করেছেন এবং মনে করেন, তথ্যভিত্তিক অভিযান অবৈধ পণ্য ও প্রাণী চোরাচালান রোধে সবচেয়ে কার্যকর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ভারতীয় মহিষসহ পিকআপ জব্দ- আটক১

আপডেট সময় : ০২:০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫