সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ট্রাফিক সপ্তাহ-২০২৬ এর সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য সিলেট মহানগরীর সর্বস্তরের নাগরিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন ডিসি সারওয়ারকে পদায়ন করল সরকার সিলেটে ভারী বর্ষণ, সুরমা ও কুশিয়ারার ১২ দশমিক ০২ মিটার উচ্চতায় পানি বাড়ছে সিলেটের দুই মাজারে প্রশাসনিক হস্তক্ষেপ, নতুন দানবাক্স স্থাপন ও পূর্বের ডেগ ও দানবাক্স সিলগালা সিলেটে ভারতের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ঢলের কারণে তলিয়ে গেছে পর্যটনকেন্দ্র, সাময়িকভাবে বন্ধের ঘোষণা সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা 

সিলেটে অন্যের টিকিটে ভ্রমনেরদায়- রেলের ২৫ যাত্রীকে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

সিলেট রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগ অনেক দিনের। দীর্ঘদিন ধরে টিকিট বিক্রির অনিয়ম, দালালচক্রের দৌরাত্ম্য আর যাত্রী হয়রানিতে বিরক্ত সাধারণ মানুষ। সম্প্রতি ঢাকা-সিলেট মহাসড়কে যানজট ও দুর্ভোগ বেড়ে যাওয়ায় ট্রেনের প্রতি আগ্রহ বেড়েছে যাত্রীদের। আর এই সুযোগে সক্রিয় হয়ে উঠেছে এক শ্রেণির টিকিট ব্যবসায়ী ও দালালচক্র।

‘টিকিট যার, ভ্রমণ তার’- এই স্লোগানকে সামনে রেখে র‌্যাব-৯ টিকিট কালোবাজারি রোধে মাঠে নেমেছে।

গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) জেলা প্রশাসনের সহযোগিতায় র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল রেলস্টেশনে অভিযান পরিচালনা করে। অভিযানে পাহাড়ীকা এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস ও উদয়ন এক্সপ্রেস ট্রেনে নামের অমিল, ভিন্ন গন্তব্যে ভ্রমণ এবং বিনা টিকিটে যাত্রার অভিযোগে অন্তত ২৫ জন যাত্রীকে ১৫ হাজার টাকার বেশি জরিমানা করা হয়।

র‌্যাব জানায়, অভিযান চলবে নিয়মিতভাবে। যাত্রী হয়রানি ও টিকিট বাণিজ্যে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় যাত্রীরা জানান, টিকিট বিক্রি শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই অনলাইন কোটা শেষ হয়ে যায়। পরে সেই টিকিটগুলোই বেশি দামে কালোবাজারে বিক্রি করা হয়।

যাত্রীদের দাবি—রেল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত তদারকি থাকলে এই অনিয়ম বন্ধ হবে, এবং প্রকৃত যাত্রীরা স্বস্তিতে ট্রেনে ভ্রমণ করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে অন্যের টিকিটে ভ্রমনেরদায়- রেলের ২৫ যাত্রীকে জরিমানা

আপডেট সময় : ০৫:৫১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫