সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট জেলা ও মহানগর বিএনপির সমাবেশে বাণিজ্যমন্ত্রী ১৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে বালুচর-ইকোপার্ক সড়ক সিলেটে আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী শাবিতে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় সিসিক প্রশাসক শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, কারণ কী? ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশ সিলেটে আরও একজনের প্রাণ হানি পরীমণির বিরুদ্ধে গ্রে প্তা রি পরোয়ানা

সুনামগঞ্জ পর্যটনকেন্দ্র টাঙ্গুয়ার হাওরে যাওয়ার পথে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা-মেয়ে নিহত২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ৮০ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের পর্যটনকেন্দ্র টাঙ্গুয়ার হাওরে যাওয়ার পথে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা-মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলাবাজার সংলগ্ন ইনাতনগর সড়কের প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামের আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তাঁর মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। 

জয়কলস হাইওয়ে পুলিশের ওসি সুমন কুমার চৌধুরী জানান, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়ানোর উদ্দেশ্যে ঢাকা থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের ১১ জন উচ্চপদস্ত কর্মকর্তা সপরিবারে বাসযোগে রওনা দেন। বাসটি শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ইনাতনগর গ্রামের রাস্তার প্রবেশমুখে পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মনজুরা আক্তার ও তাঁর মেয়ে আয়েশা সিদ্দিকা মারা যান।

এঘটনায় বাসে থাকা অন্তত ১০ যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে প্রাথমিক চিকিৎসা নেন আহতরা। 

খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। 

দুর্ঘটনাকবলিত বাস ও যাত্রী উদ্ধারে ফায়ার সার্ভিসের পাশাপাশি অংশ নেয় শান্তিগঞ্জ থানাপুলিশ ও জয়কলস হাইওয়ে পুলিশ। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুনামগঞ্জ পর্যটনকেন্দ্র টাঙ্গুয়ার হাওরে যাওয়ার পথে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা-মেয়ে নিহত২

আপডেট সময় : ০১:১৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫