সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ট্রাফিক সপ্তাহ-২০২৬ এর সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য সিলেট মহানগরীর সর্বস্তরের নাগরিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন ডিসি সারওয়ারকে পদায়ন করল সরকার সিলেটে ভারী বর্ষণ, সুরমা ও কুশিয়ারার ১২ দশমিক ০২ মিটার উচ্চতায় পানি বাড়ছে সিলেটের দুই মাজারে প্রশাসনিক হস্তক্ষেপ, নতুন দানবাক্স স্থাপন ও পূর্বের ডেগ ও দানবাক্স সিলগালা সিলেটে ভারতের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ঢলের কারণে তলিয়ে গেছে পর্যটনকেন্দ্র, সাময়িকভাবে বন্ধের ঘোষণা সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা 

সিলেট-১ আসনে প্রচারণা শুরু করেছেন- সাবেক মেয়র আরিফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট-১ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

বুধবার (২২ অক্টোবর) বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থককে সঙ্গে নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির কাছে সিলেট-১ আসনের মনোনয়ন চান।

আরিফুল হক চৌধুরী বলেন, “সিলেটবাসীকে সঙ্গে নিয়ে আমি সিলেট-১ আসনে দলের মনোনয়নের জন্য আবেদন জানাচ্ছি। দলের নমিনেশন বোর্ড বসলে যেনো আমার প্রতি ন্যায্য বিচার হয়—এটাই প্রত্যাশা।

তিনি আরও বলেন, “৩১ দফার প্রচারণার মধ্য দিয়ে আজ আমি আনুষ্ঠানিকভাবে সিলেট-১ আসনের প্রার্থী হিসেবে জনগণের কাছে দাবি তুলছি এবং দলের কাছে আবেদন করেছি। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, জনগণের সম্পৃক্ততা ও ভালোবাসা যাদের সঙ্গে থাকবে, দল তার পক্ষেই সিদ্ধান্ত নেবে। আমি দলের সিদ্ধান্তের বাইরে কখনো যাইনি, বরং ৪৭ বছর ধরে দলের সঙ্গে আছি। দল যা সিদ্ধান্ত নেবে, আমি তা মেনে নেব।

মাজার জিয়ারতের পর আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশাল শোভাযাত্রা বের হয়। এতে বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

সিলেটের প্রতি সরকারের অবিচার তুলে ধরে আরিফ বলেন, “যখনই বিএনপি ক্ষমতায় এসেছে, তখনই সিলেটের উন্নয়ন হয়েছে। এখন বৈষম্য চলছে। মঙ্গলবার একনেকে সিলেটের কোনো প্রকল্প না থাকায় আমরা এর তীব্র নিন্দা জানাই। সিলেটের মানুষ আন্দোলনের মধ্য দিয়ে তাদের দাবি আদায় করবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের অন্যতম মর্যাদাপূর্ণ আসন সিলেট-১ ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক উত্তাপ। প্রচলিত আছে— এই আসনে যে দলের প্রার্থী বিজয়ী হন, তারাই শেষ পর্যন্ত সরকার গঠন করেন।

সম্প্রতি সিলেট সফরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়ার পর থেকেই এ অঞ্চলের রাজনীতিতে নতুন প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।

অন্তর্বর্তী সরকারের ঘোষণায় আগামী বছরের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ ঘোষণার পর থেকেই সিলেটসহ সারাদেশে শুরু হয়েছে নির্বাচনী তৎপরতা ও মাঠ পর্যায়ের কর্মকাণ্ড।

এর আগে বুধবার (৮ অক্টোবর) সিলেট নগরীর হযরত শাহজালাল (রহ.) মাজারে আছরের নামাজের পর মাজার জিয়ারতের মাধ্যমে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেট-১ আসনে ধানের শীষের প্রচারণা শুরু করেন। আজ বুধবার (২২ অক্টোবর) বেলা দেড়টার দিকে হযরত শাহজালাল (রহ.) মাজারে জোহরের নামাজের পর মাজার জিয়ারতের মাধ্যমে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীও আনুষ্ঠানিকভাবে বিএনপির কাছে সিলেট-১ আসনের মনোনয়ন চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট-১ আসনে প্রচারণা শুরু করেছেন- সাবেক মেয়র আরিফ

আপডেট সময় : ১১:৫২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫