সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ট্রাফিক সপ্তাহ-২০২৬ এর সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য সিলেট মহানগরীর সর্বস্তরের নাগরিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন ডিসি সারওয়ারকে পদায়ন করল সরকার সিলেটে ভারী বর্ষণ, সুরমা ও কুশিয়ারার ১২ দশমিক ০২ মিটার উচ্চতায় পানি বাড়ছে সিলেটের দুই মাজারে প্রশাসনিক হস্তক্ষেপ, নতুন দানবাক্স স্থাপন ও পূর্বের ডেগ ও দানবাক্স সিলগালা সিলেটে ভারতের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ঢলের কারণে তলিয়ে গেছে পর্যটনকেন্দ্র, সাময়িকভাবে বন্ধের ঘোষণা সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা 

কর্তৃত্ব নয় ভ্রাতৃত্বের মাধ্যমে জনগণকে আপন করে নিতে হবে- সিলেটে রাষ্ট্রদূত মুশফিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ৬০ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

রাষ্ট্র কর্তৃক অর্পিত দায়িত্ব সরকারী কর্মকর্তাদের জন্য সেবা করার একটা সুযোগ উল্লেখ করে সিনিয়র সচিব পদমর্যাদায় মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেছেন, ‘কর্তৃত্ব নয় ভ্রাতৃত্বের মাধ্যমে সেবা করার জন্য দেশের জনগণের পাশে দাঁড়াতে হবে, নিতে হবে আপন করে।

তিনি বলেন, “বাংলাদেশে একটা গণঅভ্যুত্থান ঘটে যাবার পর যতই আপনি উন্নয়নের কথা বলেন, যদি মানসিকতার পরিবর্তন না হয়, তাহলে এই সংকটগুলো থেকেই যাবে,  আমাদের মধ্যে হতাশা বাসা বাঁধবে। আমরা যে যেখানে আছি নিজের কাজটা ঠিকমত করে অন্তত অন্যের সমালোচনায় মুখর হই।

শনিবার সিলেট শহরে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে আয়োজিত ‘সিলেট বিভাগের বর্তমান শিক্ষা ও কর্মসংস্থান পরিস্থিতি’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এসব কথা বলেন।

সিলেট জেলা প্রশাসন এবং জালালাবাদ অফিসার্স এসোসিয়েশন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিদ্যুৎ বিভাগের সাবেক অতিরিক্ত সচিব ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ অফিসার্স এসোসিয়েশনের সভাপতি এবং ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আবু নাসের খান।

রাষ্ট্রদূত মুশফিক তার বক্তব্যে আরও বলেন, ‘সরকারী কর্মকর্তা যারা বিভিন্ন দায়িত্বে আছেন তাদের মনে রাখা উচিত ট্যাক্সের টাকায় আপনাদের বেতন-ভাতা নিশ্চিত হয়, ভালো গাড়িতে চড়েন। এই জবাবদিহিতাটুকু থাকতে হব।  মনে রাখতে হবে আমরা মনিবের আসনে নই, সেবকের দায়িত্বে।’

বিগত ফ্যাসিবাদী সরকারের প্রশাসনের কর্তৃত্ববাদী মানসিকতা পরিহারের আহ্বান জানিয়ে এই রাষ্ট্রদূত বলেন, “কর্তৃত্বপরায়ণতা যেনো আমাদের গ্রাস না করে, পারস্পরিক সমঝোতা এবং সম্মানের একটি পরিবেশ যেনো তৈরি হয়। এই জিনিসটা আমাদের সমাজে খুব অভাব। এক শ্রেণী মনে করে আমি উপরতলার মানুষ, আর অন‍্য জন মনে করে আমার জন্মই হয়েছে যেনো মানুষকে সালাম দেয়ার জন্য – এই ব্যবধান এবং দ্বিধার জায়গা ভেঙে দিতে হবে।

https://www.sylhetview24.news/news/397360#:~:text=%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9F%E0%A7%87%20%E0%A6%85%E0%A6%AC%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%BE%E0%A6%97%E0%A6%A4%20%E0%A6%89%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A7%9F%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%20%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87%20%E0%A6%9A%E0%A6%B2%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8,%E0%A6%B0%E0%A7%87%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A8%20%E0%A6%A8%E0%A6%AC%E0%A7%80%20%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A7%81%E0%A6%96%E0%A5%A4

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কর্তৃত্ব নয় ভ্রাতৃত্বের মাধ্যমে জনগণকে আপন করে নিতে হবে- সিলেটে রাষ্ট্রদূত মুশফিক

আপডেট সময় : ০৪:৪৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫