সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ট্রাফিক সপ্তাহ-২০২৬ এর সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য সিলেট মহানগরীর সর্বস্তরের নাগরিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন ডিসি সারওয়ারকে পদায়ন করল সরকার সিলেটে ভারী বর্ষণ, সুরমা ও কুশিয়ারার ১২ দশমিক ০২ মিটার উচ্চতায় পানি বাড়ছে সিলেটের দুই মাজারে প্রশাসনিক হস্তক্ষেপ, নতুন দানবাক্স স্থাপন ও পূর্বের ডেগ ও দানবাক্স সিলগালা সিলেটে ভারতের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ঢলের কারণে তলিয়ে গেছে পর্যটনকেন্দ্র, সাময়িকভাবে বন্ধের ঘোষণা সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা 

ডিসির ঘোষনায়ে সিলেট রেলওয়ে স্টেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ‍দুপুরে এই অভিযান শুরু করা হয়। 

জানা যায়, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উচ্ছেদ অভিযানে নামে প্রশাসন।  জেলা প্রশাসনের নির্বাহী মেজিস্ট্রেট আশিক মাহমুদ কবীরের নেতৃত্বে এই অভিযান চালানো হচ্ছে। অভিযানের শুরুতে তিনি অবৈধ স্থাপনা যারা বসিয়েছেন তাদের ২০ মিনিট সময় বেঁধে দেন সড়ে যাওয়ার জন্য।

২০ মিনিটের মধ্যে বিভিন্ন দোকান ও এসব অবৈধ স্থাপনার মালিকরা তাদের মালামাল সরিয়ে নেন। পরে বুলডোজার দিয়ে স্থাপনাগুলো গুড়িয়ে দেয়া হয়। 

এর আগে গত ৭ অক্টোবর সিলেটের জেলা প্রশাসক ঘোষণা দিয়েছিলেন সিলেটে কোন অবৈধ স্থাপনা থাকবে না। বিশেষ করে রেলওয়ে স্টেশনের আশেপাশে যেসব অবৈধ স্থাপনা গড়ে উঠেছে সেগুলো শিগগির উচ্ছেদ করা হবে। এই ঘোষণার কয়েকদিনের মাথায় বৃহস্পতিবার এই অভিযান চালানো হলো।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে মোগলাবাজার রেলস্টেশনের কাছে ট্রেন দুর্ঘটনার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ডিসি বলেন, সরকারি বাসা বা স্থাপনা সাবলেট (তৃতীয় পক্ষকে ভাড়া) দেয়ার কোনো সুযোগ নেই।

যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সিলেট শহরে কোনো অবৈধ স্থাপনা থাকবে না। পর্যায়ক্রমে রেলওয়েসহ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডিসির ঘোষনায়ে সিলেট রেলওয়ে স্টেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট সময় : ১২:৩৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫