সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ট্রাফিক সপ্তাহ-২০২৬ এর সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য সিলেট মহানগরীর সর্বস্তরের নাগরিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন ডিসি সারওয়ারকে পদায়ন করল সরকার সিলেটে ভারী বর্ষণ, সুরমা ও কুশিয়ারার ১২ দশমিক ০২ মিটার উচ্চতায় পানি বাড়ছে সিলেটের দুই মাজারে প্রশাসনিক হস্তক্ষেপ, নতুন দানবাক্স স্থাপন ও পূর্বের ডেগ ও দানবাক্স সিলগালা সিলেটে ভারতের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ঢলের কারণে তলিয়ে গেছে পর্যটনকেন্দ্র, সাময়িকভাবে বন্ধের ঘোষণা সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা 

ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নকাজে ধীরগতি ও অনিয়ম,ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে নামবেন- আরিফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ৭২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নকাজে ধীরগতি ও অনিয়ম নিয়ে ফের কঠোর অবস্থান নিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে নামবেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে সিলেটের জনপ্রিয় অনলাইন পোর্টাল সিলেটভিউ-এর নিউজরুম আড্ডায় অংশ নিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন।

এ সময় তিনি এক সপ্তাহের আল্টিমেটাম দিয়ে বলেন, ‘ঢাকা-সিলেট মহাসড়কের কাজের সকল বিষয় নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ এক টেবিলে বসুন। জনগণকে একটা পরিষ্কার সিদ্ধান্ত জানান। শুধু নির্বাচনের সময় বড় বড় কথা বলে দায়িত্ব শেষ করা যাবে না। এখন জনগণ এসব বুঝে, আর ধোঁকা খাবে না।

আরিফুল হক চৌধুরী আরও বলেন, ‘সিলেটের উন্নয়ন আজ স্থবির হয়ে আছে। ঢাকায় বসে সিদ্ধান্ত নিলেই সব হয়ে যায় না। স্থানীয় জনগণের অধিকার ও দাবি আদায়ে প্রয়োজনে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আবারও রাজপথে নাদমতে হবে।

তিনি স্মরণ করিয়ে দেন, ‘এখনকার তরুণ সমাজ অনেক সচেতন ও সংগঠিত। অতীতে দেখা গেছে, ১৭ বছরের জুলুম-নির্যাতনের পরও ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। সুতরাং, যদি উন্নয়নের স্বার্থে আন্দোলন প্রয়োজন হয়, তবে সিলেটবাসী প্রস্তুত।

তিনি আরও বলেন, ‘এই সিলেটের আপামর জনগণ তোমাদের দিকে তাকিয়ে আছে। দ্রুত সিদ্ধান্ত নাও, নইলে আন্দোলন অনিবার্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নকাজে ধীরগতি ও অনিয়ম,ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে নামবেন- আরিফ

আপডেট সময় : ০৩:১৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫