সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক সিলেট জালালাবাদ অফিসার্স এসোসিয়েশনের সেমিনারে- বাণিজ্যমন্ত্রী

কনুই ও হাঁটুর কালচে দাগ দূর করার ৩ উপায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক :

হাঁটু, কনুই বা গোড়ালির চামড়া অনেক সময় শরীরের অন্য অংশের তুলনায় বেশি কালচে হয়ে যায়। এতে যেমন সৌন্দর্য নষ্ট হয়, তেমনি অনেকের মধ্যে অস্বস্তিও তৈরি হয়। বাজারে নানা ধরনের ক্রিম ব্যবহার করেও সমাধান না মিললে ঘরোয়া কিছু উপায় হতে পারে কার্যকর। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত যত্ন নিলে সহজেই এই দাগ হালকা করা সম্ভব।

অ্যাপল সিডার ভিনেগার

অ্যাপল সিডার ভিনেগারের অ্যাসিডিক উপাদান মৃত কোষ দূর করে কালচে দাগ হালকা করতে সাহায্য করে। সমপরিমাণ ভিনেগার ও পানি মিশিয়ে তুলোর সাহায্যে দাগের স্থানে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন দিন ব্যবহার করলে ধীরে ধীরে ফল মিলবে।

নারিকেল তেল

ত্বক আর্দ্র ও পুষ্ট রাখতে নারিকেল তেল অত্যন্ত কার্যকর। এর সঙ্গে স্ক্রাব উপাদান মিশিয়ে ব্যবহার করলে আরও ভালো ফল মেলে। ১ টেবিল চামচ নারিকেল তেলে ১ টেবিল চামচ আখরোট গুঁড়া মিশিয়ে স্ক্রাব তৈরি করে গোসলের আগে কালো দাগযুক্ত স্থানে হালকা ঘষে লাগান। গোসলের পরও সামান্য নারিকেল তেল মালিশ করুন। সপ্তাহে তিন দিন করলেই পরিবর্তন বোঝা যাবে।  

অ্যালোভেরা জেল

ত্বক ঠাণ্ডা রাখা, দাগ হালকা করা ও কোমল রাখতে অ্যালোভেরা জেল বেশ কার্যকর। তবে গাছ থেকে সরাসরি জেল ব্যবহার না করে ভালো মানের অর্গানিক অ্যালোভেরা জেল ব্যবহার করাই নিরাপদ। দাগের জায়গায় হালকা করে মালিশ করুন এবং ২০ মিনিট রেখে গরম পানিতে ধুয়ে ফেলুন। দিনে দুইবার ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কনুই ও হাঁটুর কালচে দাগ দূর করার ৩ উপায়

আপডেট সময় : ১১:০৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫