সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, কারণ কী? ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশ সিলেটে আরও একজনের প্রাণ হানি পরীমণির বিরুদ্ধে গ্রে প্তা রি পরোয়ানা সিলেটে ৫ বছরে সব রাস্তা পাকাকরণের আশ্বাস – সিসিক প্রশাসক সিলেট জৈন্তাপুরে ৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ৩ সিলেট ৪১ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসকনগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না

হবিগঞ্জ দিন-দুপুরে স্টেডিয়ামের দোকানের তালা ভেঙ্গে মালামাল চুরি, আটক ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

প্রকাশ্যে দিন-দুপুরে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামের একটি দোকানের তালা ভেঙ্গে মালামাল চুরি করে নিয়ে যাবার সময় জিহাদ নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। সে শহরের গোসাইপুর এলাকার বাসিন্দা।

জানা যায়, গতকাল বেলা ৩টার দিকে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম (নতুন ষ্টেডিয়াম) এর ৬১ নং দোকানের সাটারের তালা ভেঙ্গে জসিম ভেতরে প্রবেশ করে। তাকে সহযোগিতা করে স্টেডিয়ামের স্টাফ জসিম। এরা দোকানের ভেতর থেকে পুরাতন ২টি সাটার ও বেশ কিছু গ্রিল চুরি করে নিয়ে যায়। মালামাল নেয়ার সময় স্থানীয়রা তাদের জিজ্ঞেস করলে স্টেডিয়ামের স্টাফ জসিম জানায় দোকান মালিকের অনুমতি নিয়েই এগুলো নেয়া হচ্ছে।

এগুলো বিক্রি করে পুনরায় আরো মালামাল চুরি করে নিয়ে যাবার সময় খবর পেয়ে দোকান মালিক ও তার লোকজন এসে মালামালসহ জিহাদকে আটক করে। এ সময় স্টেডিয়ামের স্টাফ জসিম দেয়াল টপকে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার এসআই আওলাদ হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গেলে জিহাদকে হস্তান্তর করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে জিহাদ চুরির কথা স্বীকার করে জানায়, চুরিকৃত সাটার ও গ্রিল প্রেসক্লাবের সামনে ভাঙ্গারী দোকানে বিক্রি করেছে।

এ সময় পুলিশ ওই ভাঙ্গারী দোকানে গিলে মালিককে জিজ্ঞেস করলে সে চোরাই মাল কেনার কথা স্বীকারে। পরে পুলিশ ভাঙ্গারী দোকানের মালিককেও আটক করে থানায় নিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জ দিন-দুপুরে স্টেডিয়ামের দোকানের তালা ভেঙ্গে মালামাল চুরি, আটক ২

আপডেট সময় : ১১:৫৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫