সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক সিলেট জালালাবাদ অফিসার্স এসোসিয়েশনের সেমিনারে- বাণিজ্যমন্ত্রী

মাথাব্যথা কমাতে খান স্মুদি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক :

মাথাব্যথা কমবেশি সবার হয়ে থাকে। সময়-অসময় ঠিক নেই, দুম করে মাথা প্রচণ্ড ব্যথা করবে। নানা কারণে এটি হতে পারে। কেউ কেউ যন্ত্রণার তীব্রতা কমাতে অনেক পদক্ষেপ নেন। কেউ ওষুধও খেয়ে থাকেন। তবে ওষুধ ছাড়াও একটা খাবারেই কমিয়ে দিতে পারে মাথাব্যথা।

স্মুদি খান। এ খাবারগুলোতে ম্যাগনেসিয়াম থাকে, যা মাথাব্যথা কমাতে সাহায্য করবে। এই যেমন— খেজুর, কিশমিশ, দুধ, দই, বাদাম নিয়মিত খেলে মাথাব্যথা দূর হয়ে যেতে পারে। চাইলে সব উপকরণ দিয়ে প্রতিদিন স্মুদি বানিয়ে খেয়ে দেখুন।

যেভাবে তৈরি করবেন স্মুদি—

উপকরণ

খেজুর ৬টি। কিশমিশ ২ চা চামচ। দুধ ১ কাপ। বাদাম কুচি ১ টেবিল চামচ। টকদই আধাকাপ। চিনি স্বাদ অনুযায়ী। রাগির আটা ২ টেবিল চামচ। এলাচ গুঁড়া আধা চা চামচ এবং ড্রাই ফ্রুটস গার্নিশিংয়ের জন্য।

প্রণালি

প্রথমে খেজুর ভালো করে ধুয়ে বিচি ফেলে টুকরো করে নিন। এরপর টুকরোগুলো পানিতে ভিজিয়ে রাখুন। এবার একটি পাত্রে দুধ গরম করে তাতে রাগি আটা ও কিশমিশ মিশিয়ে জ্বাল দিন। মিশ্রণটি ঘন হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন।

এরপর ব্লেন্ডারে খেজুর, এলাচ গুঁড়া, চিনি, বাদাম কুচি ও টকদই দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। এবার একটি গ্লাসে ঢেলে ওপর দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে পরিবেশন করুন। এভাবে নিয়মিত খেলে আপনার মাথাব্যথা থাকবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাথাব্যথা কমাতে খান স্মুদি

আপডেট সময় : ০১:২৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫