সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক সিলেট জালালাবাদ অফিসার্স এসোসিয়েশনের সেমিনারে- বাণিজ্যমন্ত্রী

কালো পোশাকে কেন গরম বেশি লাগে?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক :

অফিসে স্মার্ট লুকের জন্য আপনি কালো পোশাক পরতে পারেন অনায়াসেই। কারণ একই রঙের কত রূপ, তা কালো পোশাকেই দেখা যায়। এই যেমন কালো পোশাকে কখনো কখনো হয়ে উঠে শোকের প্রকাশের পোশাক। আবার কালোতেই ফুটে ওঠে ব্যক্তিত্বের নানা রূপ। তাই আমাদের দেশের ফ্যাশন হাউসগুলো কালো শাড়ি, সালোয়ার, টপ, টিউনিক, ফ্রক, কোট, শার্ট, ফতুয়াসহ নানা ধরনের পোশাক ডিজাইন করে থাকে। তবে কালো পোশাকে গরম বেশি লাগে। তাই গরম আবহাওয়ায় কালো পোশাক না পরাই ভালো।

যেহেতু গরম আবহাওয়া, তাই আরামের জন্য হালকা রঙের কামিজ, কুর্তি কিংবা ফতুয়া পরতে পারেন। কারণ আধুনিক কাটছাঁটে আর আরামদায়ক কাপড় পোশাকগুলো ভিন্নমাত্রা এনে দেয়। আর ঢিলেঢালা ফুলহাতা ডিজাইনের পোশাকগুলো আধুনিকতার ছোঁয়া এনে দেয়।

তবে আপনি সাদা কিংবা ছাই কালারের হালকা রঙের পোশাকও পরতে পারেন। এতে আপনার চোখকে প্রশান্তি এনে দেবে। সাদা পোশাকের মতো হালকা গোলাপি পোশাকও আরাম দেবে। আর বিশ্ব ফ্যাশনে হালকা রঙের প্যালেট থেকে বেছে নিতে পারেন বাটার ইয়েলো,আইসি ব্লু, চেরি রেড, সোনালি, রুপালি মতো রঙগুলোকেও।

আর গরম আবহাওয়ায় সবচেয়ে ভালো হয় সুতি কাপড়ের পোশাক। কারণ সুতি কাপড়ের ভেতর দিয়ে বাতাস চলাচল করতে পারে অনায়াসে। ঘাম শোষণক্ষমতাও বেশি থাকে। সুতির পরই গরমে আরামদায়ক কাপড় হলো নরম লিনেন। আপনার শরীরে কাপড় আছে কি নেই, তা অনুমান করতে পারবেন না।

আরও বেছে নিতে পারেন খাদি, ভিসকস, ধুপিয়ান, শিফন, সিল্কের পোশাক। এসব কাপড়ে সূক্ষ্ম এমব্রয়ডারি, ব্লক প্রিন্ট কিংবা জ্যামিতিক প্যাটার্নের ছোঁয়ায় তৈরি হয়। আর এই কাপড়ের পোশাকে নান্দনিকভাব ফুটিয়ে তোলে, যা অফিস কিংবা বাইরে যে কোনো পরিবেশে সহজেই মানিয়ে নেওয়া যায়।

তবে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে। আর সেটা হলো—রঙের সঙ্গে মানানসই পোশাক। কারণ সব রঙের জিনিসের তাপ ধারণক্ষমতা এক রকম নয়। কালো রঙের পোশাকই সবচেয়ে বেশি তাপ ধারণ বা তাপ শোষণ করতে পারে। তাই কালো রং গরমের জন্য উপযুক্ত নয়। শুধু কালো রংই নয়, অন্যান্য গাঢ় রঙের পোশাকও গরম বাড়িয়ে দিতে পারে। আর গাঢ় রংও তাপ শোষণ ক্ষমতা বেশি। তাই গরমের স্টাইল মানে খুব জমকালো কোনো পোশাক নয়, আরামদায়ক হালকা ও সাদামাটা হওয়া উচিত। এতে আপনাকে দেখতে ভালো লাগবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কালো পোশাকে কেন গরম বেশি লাগে?

আপডেট সময় : ০১:২৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫