সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক সিলেট জালালাবাদ অফিসার্স এসোসিয়েশনের সেমিনারে- বাণিজ্যমন্ত্রী

সকালে খালি পেটে কী কী খাবেন?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১০:৫২ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ১৬৬ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক :

দিনের শুরুতে খালি পেটে সঠিক খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।  সরারাত পেট খালি থাকার পর এমন কিছু খাবার নির্বাচন করা উচিত, যা শরীরে শক্তি যোগাবে, পুষ্টি সরবরাহ করবে, এবং হজমের জন্য সহায়ক হবে।  দেখে নিন, সকালে উঠে কোন খাবার দিয়ে দিনের শুরু করবেন। 

খেজুর: ঘুম থেকে উঠে খালি পেটে খেজুর খেতে পারেন। খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যা কোষ্ঠকাঠিন্য দূর করে। খেজুর হজমশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। ডায়রিয়া বা পেট খারাপ এই ধরনের কোনো সমস্যা থাকে না। কারণ খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে।

গরম পানিতে মধু: প্রতিদিন সকালে উঠে হলকা গরম পানিতে মধু মিশিয়ে খেলে পাকস্থলির কর্মক্ষমতা বৃদ্ধি পায়। ফলে বদহজম বা গ্যাস-অম্বলের সমস্যা মাথা তোলার সুযোগই পায় না। সেই সঙ্গে মধুতে উপস্থিত একাধিক পুষ্টিকর উপাদান অ্যাসিডিটির সমস্যা কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে।

পেঁপে: সকালে খালি পেটে পেঁপে অন্ত্রগতি নিয়ন্ত্রণ করার জন্য সঠিক বিকল্প। খালি পেটে পেঁপে সুপারফুড হিসেবে কাজ করে। সবচেয়ে মজার বিষয় হল পেঁপে সারা বছর পাওয়া যায়। পেঁপেতে আছে ভিটামিন এ, সি, কে ম্যাগনেসিয়াম, পটাসিয়াম ও প্রোটিন। এছাড়াও প্রচুর পরিমাণ ফাইবারও রয়েছে। আর পেঁপেতে ক্যালোরির পরিমাণ খুবই কম। 

তরমুজ: সকালে ঘুম থেকে উঠে খাদ্যতালিকায় তরমুজ রাখতে পারেন। ৯০ শতাংশ পানি নিয়ে গঠিত এই ফলটি শরীরকে হাইড্রেশনের একটি বিশাল অংশ সরবরাহ করে। এটি মিষ্টি খাওয়ার আকাঙ্ক্ষা হ্রাস করে। তরমুজ ইলেক্ট্রোলাইট সমৃদ্ধ এবং এছাড়াও উচ্চ পরিমাণে যৌগিক লাইকোপিন রয়েছে যা হার্ট এবং চোখের স্বাস্থ্যের জন্য উপকারী।

বাদাম: সকালে একমুঠো বাদাম খাওয়া স্বাস্থ্যকর। এটি অন্ত্রের স্বাস্থ্যে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এগুলো কেবল হজমে উন্নতি করে না; বরং পেটের পিএইচ স্তরকেও স্বাভাবিক করে তোলে।

ভেজানো বাদাম: খালি পেটে বাদাম খাওয়াও খুব স্বাস্থ্যকর। বাদামে ম্যাঙ্গানিজ, ভিটামিন ই, প্রোটিন, ফাইবার, ওমেগা -৩ এবং ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড রয়েছে। রাতে ভিজিয়ে রেখে খেলে এর বেশি উপকার পাওয়া যায়।

ডিম: ডিমের পুষ্টিমূল্য অনেক। আর তাই যেভাবে খুশি ডিম খেতেই পারেন। খালি পেটে একটা ডিম সেদ্ধ খেতে পারলে উপকারই হবে। এমনকি সারাদিন খুব বেশি খিদে পাবে না। গবেষণা বলছে, যদি আপনি সকালে উঠে একটা ডিম সেদ্ধ খান, তবে সারাদিনের প্রয়োজনের তুলনায় একটা ভালো ক্যালরি ওই ডিম থেকে পাবেন।  

আমলকির জুস: খালি পেটে যদি আমলকির জুস খেতে পারেন তাহলে আয়ু বৃদ্ধি পাবে। আমলকিতে ভিটামিন সি রয়েছে। এতে ত্বক পরিষ্কার হবে, চুলের স্বাস্থ্য ভালো থাকবে ও চোখ ভালো থাকবে। তবে আমলকির জুস খাওয়ার ৪৫ মিনিটের মধ্যে কোনোভাবেই চা বা কফি খাওয়া যাবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সকালে খালি পেটে কী কী খাবেন?

আপডেট সময় : ০৭:১০:৫২ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫