সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক সিলেট জালালাবাদ অফিসার্স এসোসিয়েশনের সেমিনারে- বাণিজ্যমন্ত্রী

মহাসড়কে বাইক চালানোর আগে যে বিষয়গুলো জানা খুবই জরুরি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০০:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ৩০২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

মহাসড়কে বাইক চালানো যতটা রোমাঞ্চকর, ততটাই ঝুঁকিপূর্ণ। বিশেষ করে অভিজ্ঞতা কম থাকলে এ রাস্তায় চালানো উচিত নয়। অভিজ্ঞ চালকদের জন্যও কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা ও পরামর্শ রয়েছে, যা মানলে দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমে যায়।

প্রথমত, মহাসড়কে বাইক চালানোর সময় সামনের গাড়ির পেছনে গতি বাড়িয়ে ধাওয়া করবেন না। গাড়িটি হঠাৎ ব্রেক করলে আপনি নিয়ন্ত্রণ হারাতে পারেন। সব সময় একটি নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। তেমনই সামনের গাড়ির একদম মাঝ বরাবর বাইক চালানো উচিত নয়। কারণ, চালকরা গর্ত এড়াতে মাঝ বরাবর গাড়ি চালান, আর আপনি সেই গর্তে পড়ে যেতে পারেন। বরং গাড়ির এক পাশ বরাবর বাইক চালান।

ওভারটেক করার সময় হর্ন, পাস লাইট ও ইন্ডিকেটর ব্যবহার করুন। বিশেষ করে বাস, ট্রাক ও প্রাইভেট কারকে ওভারটেক করার সময় বিপরীতদিকের গাড়ির গতি ও দূরত্ব বিচার করে সিদ্ধান্ত নিন। ওভার কনফিডেন্ট হয়ে চালানো বিপজ্জনক হতে পারে।

রাতে বাইক চালানোর সময় হেডলাইট ও ব্যাকলাইট অবশ্যই চালু রাখুন। উজ্জ্বল রঙের বা প্রতিফলকযুক্ত জামা পরুন যাতে অন্যান্য চালকের দৃষ্টিতে আপনি স্পষ্টভাবে ধরা পড়েন। প্রয়োজনে ডিপার ও ইন্ডিকেটর ব্যবহার করুন।

বৃষ্টির সময় মহাসড়কে বাইক চালানো এড়িয়ে চলাই ভালো। এই সময় সড়ক পিচ্ছিল থাকে এবং চালকের দৃষ্টিসীমাও কমে যায়, ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। স্টিলের ব্রিজ কিংবা বালুর রাস্তায় কখনোই হঠাৎ ব্রেক করবেন না। কারণ এসব জায়গায় চাকা স্লিপ করে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

থামতে হলে রাস্তার পাশে ধীরে ধীরে গতি কমিয়ে, পেছনের গাড়ির গতি দেখে, সিগন্যাল দিয়ে থামুন। রাস্তার মাঝখানে থামা বিপজ্জনক। ঢালু রাস্তায় সামনের গাড়ি থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে অবস্থান করুন, যাতে হঠাৎ গাড়ি পিছিয়ে এলে আপনি নিরাপদে থাকেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মহাসড়কে বাইক চালানোর আগে যে বিষয়গুলো জানা খুবই জরুরি

আপডেট সময় : ১২:০০:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫