সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস ​সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট: বর্জ্য হবে জ্বালানি​- নগরভবনে মতবিনিময় সভা সিলেটে অটোরিকশাসহ গ্রেফতার ২ সিলেট জেলা প্রশাসক (ডিসি) মো: সারওয়ার আলম এর বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে জাতীয় গণমাধ্যম কমিশনের মানববন্ধন অনুষ্ঠিত ২২ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া কোম্পানীগঞ্জ অপরাধীদের পুলিশের কঠোর বার্তা সিলেটে খুললো সাদাপাথর পর্যটনকেন্দ্র সিলেটে ২৪ ঘণ্টায় ১৪ জনের শরীরে হাম রোগ শনাক্ত সিলেট ডিসি সারওয়ারের ‘পাথরকাণ্ডে’ শুরু, ‘ডেগকাণ্ডে’ সমাপ্তি সিলেট শাহজালাল মাজারের দানবাক্সে ৪ দিনে সাড়ে ১৭ লাখ টাকাসহ সোনা জমা

সিলেটে ওসমানীনগরে এনা ও ইউনিক পরিবহনের সংঘর্ষে যুবক নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫ ১৭২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটের ওসমানীনগর উপজেলার কুরুয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। আজ শনিবার (৫ জুলাই) সকালে এনা ও ইউনিক পরিবহনের দুটি বাসের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন।

দুর্ঘটনায় নিহত রাজু (২৬) ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার নাগারদিয়া গ্রামের জাফর শেখের পুত্র। তিনি ইউনিক পরিবহনের চালকের সহকারী ছিলেন।

জানা যায়, ওসমানীনগরের ৭নং দয়ামীর ইউনিয়ন পরিষদের কুরুয়া এলাকায় সকাল ৬টার দিকে ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহন (নম্বর: ঢাকা-মেট্রো-ব-১৫-২২৯৭) ও সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহন (নম্বর: ঢাকা-মেট্রো-ব-১৪-১৩৫১) – এই দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় বাস দু’টির চালকসহ আরও অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালান।

শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষে এক বাসের সহকারী নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাস দুটি রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ওসমানীনগরে এনা ও ইউনিক পরিবহনের সংঘর্ষে যুবক নিহত

আপডেট সময় : ০৩:০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫