সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ​মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা: দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের​ শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার সাংবাদিকের কলার ধরে ঘুষি-লাথি, অভিযুক্ত জামায়াত কর্মীরা– এসএমপির ডিবির অভিযান, চোরাইকৃত ৫ সিএনজিসহ গ্রেফতার ২ আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সংবর্ধনা,‘সিলেটের পরিকল্পিত উন্নয়ন ও শিক্ষার আধুনিকায়নে কাজ করব’: কয়েস লোদী মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী, সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সিলেটে বনফুলের সামনে থেকে আটক সুহের সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে হ ত্যা র হুমকি বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস ​সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট: বর্জ্য হবে জ্বালানি​- নগরভবনে মতবিনিময় সভা

সিলেট সীমান্তে ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অভিযানে ৮০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ১৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

সিলেট সীমান্তে বড় ধরনের চোরাচালান প্রতিরোধে সফল অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার (২ জুলাই) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ প্রতাপপুর, সংগ্রাম, শ্রীপুর, বিছনাকান্দি এবং সোনালীচেলা বিওপিতে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।

এ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, স্কিন সান ব্রাইট ক্রিম, চকলেট, গরু, বাটার, মেহেদী, টমেটো, চিনি এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী একাধিক নৌকা জব্দ করা হয়েছে। আটককৃত মালামালের মোট আনুমানিক মূল্য ৮০ লাখ ৮৫ হাজার ৫৭০ টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

৪৮ বিজিবির অধিনায়ক জানান, “সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি চালিয়ে যাচ্ছে। উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক আমাদের এই তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”

তিনি আরও জানান, জব্দকৃত চোরাচালানি মালামালের বিরুদ্ধে বিধিমোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট সীমান্তে ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অভিযানে ৮০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

আপডেট সময় : ০৫:৫০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫